২০০৮ সালে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ১৬ মৌসুমে ভারতের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কত কিছুই না বদলেছে। টুর্নামেন্টের খেলার ধরন পাল্টেছে। নতুন অনেক ফ্র্যাঞ্চাইজি এসেছে। কারও কারও নাম বদলেছে। পরিবর্তনের স্রোতে গা ভাসাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই (আরসিবি) বা কেন বাদ যাবে?
আইপিএলের শুরুর মৌসুম থেকেই বিরাট কোহলি খেলছেন আরসিবির হয়ে। ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত ১৬ মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটি খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নামে। ২০২৪ আইপিএল থেকে ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ নামে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী শহর বেঙ্গালুরুর নামের উচ্চারণেই ফ্র্যাঞ্চাইজিটির নাম বদলে ফেলা হয়েছে। বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গত রাতে ফ্র্যাঞ্চাইজিটির আনবক্স ইভেন্টে নাম পরিবর্তনের ঘোষণা আসে। অনুষ্ঠানে কোহলি, ফাফ ডু প্লেসির মতো তারকারা তো ছিলেনই। উপস্থিত ছিলেন ২০২৪ নারী প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) চ্যাম্পিয়ন আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানাসহ আরও অনেকে। আরসিবি তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছে, ‘এই শহরকে আমরা ভালোবাসি। ঐতিহ্য আমাদের। এখন সময় আমাদেরই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আপনাদের সামনে উপস্থাপন করছি।’
আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন কোহলি। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ২৩৭ ম্যাচে করেছেন ৭২৬৩ রান। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ৭ সেঞ্চুরির রেকর্ডও ভারতীয় এই তারকা ব্যাটারের। তবে আইপিএলে এখনো পর্যন্ত শিরোপা জেতা হয়নি কোহলির। তিনবার ফাইনাল খেলে তিনবারই রানার্সআপ হতে হয়েছে তাঁদের। দেখা যাক, নাম বদলের সঙ্গে এবার তাদের ভাগ্যবদলও হয় কি না।
এবারের আইপিএলের আংশিক সূচি প্রকাশ করা হয়েছে। সেই সূচি অনুযায়ী ২২ মার্চ আরসিবি-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। ৭ এপ্রিল পর্যন্ত হবে ২১ ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচসহ এই সময়ে আরসিবি খেলবে পাঁচ ম্যাচ।
আরও পড়ুন:

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে