
বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকায় সাকিব আল হাসান এখন শুধুই ব্যাটার। বলে ঘূর্ণি জাদু দেখানোর সুযোগ না থাকায় ব্যাট হাতে দিচ্ছেন সেটি পুষিয়ে। সাকিবের ব্যাটিং তাণ্ডবে লঙ্কা টি-টেন সুপার লিগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে গল মার্ভেলস। পাল্লেকেলে স্টেডিয়ামে এলিমিনেটরের ম্যাচে ক্যান্ডি বোল্টসকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। সাকিব খেলেছেন ৮ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস।
নক-আউট ম্যাচে টস জিতে ক্যান্ডিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গল। জর্জ মানসির ৪ ছক্কা ও ৫ চারে ২৭ বলে ৬১ ও দিনেশ চান্দিমালের ১৪ বলে ৩০ রানের সৌজন্যে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান তোলে ক্যান্ডি। ভানুকা রাজাপাকসে ও সাকিবের ব্যাটিং তাণ্ডবে ৮ বল হাতে রেখে ১২১ রানের লক্ষ্য তাড়া করেছে গল।
ওপেনার অ্যালেক্স হেলসের ৫ বলে ১৬, রাজাপাকসের ৩ ছক্কা ও ৪টি চারে ২১ বলে ৪২, লাহিরু উদারার ১২ বলে ১৯ রান গলের জয়ের পথ মসৃণ করে দেয়। সাকিব মাঠে নেমে বাকি কাজ সারলেন। ৩ ছক্কা ও ২ চারে ৮ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৮.৪ ওভারে জয় নিশ্চিত হয়ে যায় গলের।
এলিমিনেটর শেষ হওয়ার পরপরই কোয়ালিফায়ারের ম্যাচে হামবানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে গল। এই ম্যাচ জিতলে সাকিবরা চলে যাবেন ফাইনালে। ব্যাট হাতে দারুণ ধারাবাহিক সাকিব। ৫ ম্যাচে করেছেন ৯৫ রান। ২০৬.৫২ স্ট্রাইকরেটের সঙ্গে গড় ৪৭.৫০। তার আগের ম্যাচে হামবানটোটার বিপক্ষে খেলেছিলেন ১৯ বলে ৪৩ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস।
জাফনা টাইটানসের বিপক্ষে করেছিলেন ১৩ বলে ২০, কলম্বো জাগুয়ার্সের বিপক্ষে অপরাজিত ছিলেন ৩ বলে ৬ রান করে। আরেক ম্যাচে নুওয়ারা এলিয়া কিংসের বিপক্ষেও করেছেন ৬ বলে ৩।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে