১৬ ওভার শেষে ইংল্যান্ডের রানরেট ছিল ৭.৩৭। তখন ৪ উইকেট খুইয়ে ফেলা ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৪৬ রান। পরের ওভারেই বোলার বার্তমানকে পিটিয়ে লিয়াম লিভিংস্টোন ও হ্যারি ব্রুক তুললেন ২১ রান। জয়ের সমীকরণ এসে দাঁড়ায় ১৮ বলে ২৫। সহজ এই সমীকরণও মেলাতে পারল না ইংল্যান্ড (১৫৬/৬)। শেষ তিন ওভারে ১৭ রান তুলে ইংলিশরা ম্যাচ হেরেছে ৭ রানে।
ইংল্যান্ডের এই হারে গ্রুপ পর্বের অজেয় রূপটি সুপার এইটেও ধরে রাখল দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রকে হারানোর পর গতকাল সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষেও জিতল এইডেন মার্করামের দল।
পাওয়ার-প্লেতে ১ উইকেট হারিয়ে ৪১ রান তুলেছিল ইংল্যান্ড। ১০ ওভারে ৩ উইকেটে ৬০। বেড়ে যাওয়া আস্কিং রানরেটকে নাগালের মধ্যে নিয়ে এসেছিলেন লিভিংস্টোন ও ব্রুক। পঞ্চম উইকেটে ৪২ বলে ৭৮ রান করেন তাঁরা। তবে সুন্দর একটা সমাপ্তি দিতে পারেননি দুজনের কেউই। ৩৭ বলে ৫৩ রান করে নরকিয়ার বলে মার্করামের দুর্দান্ত এক ক্যাচ হয়ে ফেরেন ব্রুক। তাঁর আগেই ১৮ তম ওভারের দ্বিতীয় বলে ১৭ বলে ৩৩ রান করে ফিরে যান লিভিংস্টোন। রাবাদা ও মাহারাজ নেন ২টি করে উইকেট।
এর আগে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে রিজা হেনড্রিকস-কুইন্টন ডি কক ৫৯ বলে ৮৬ রানের জুটি গড়লে দলটির বড় স্কোরের কথাই ভাবা হয়েছিল। কিন্তু এই জুটি ছিন্ন হওয়ার পর একে একে উইকেট হারাতে থাকে তারা; যা রানের চাকা স্তিমিত করে দেয়। বিনা উইকেটে ৮৬ থেকে একপর্যায়ে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় ৪ উইকেটে ১১৩। অর্থাৎ ২৭ রানের মধ্যে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ৩৮ বলে ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করেন। ২৮ বলে ৪৩ করেন ডেভিড মিলার।
জোফরা আর্চার ৪০ রানে নেন ৩ উইকেট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৯ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৭ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে