
সেঞ্চুরি করা এখন তামিম ইকবালের কাছে অনেক সহজ কাজ। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁয়েছেন। আর তামিমের টানা সেঞ্চুরির দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ হয়েছে মধ্যাহ্নভোজের আগে।
হার দিয়ে এবার ডিপিএল শুরু করেছিল তামিমের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপরই টানা তিন ম্যাচ জিতল মোহামেডান। দল যেখানে জয়ের হ্যাটট্রিক করেছে, সেখানে তামিম টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। এদিকে মিরপুরে আজ পারটেক্স-আবাহনী ম্যাচে ৫০ ওভারও খেলা হয়নি।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেন মোহামেডান অধিনায়ক তামিম। মোহামেডানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৮.৪ ওভারে ১৮৭ রানে গুটিয়ে গেছে ব্রাদার্স। মোহামেডানের তাইজুল ইসলাম নিয়েছেন ৪ উইকেট। আবু হায়দার রনি, মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ নিয়েছেন ৩, ২ ও ১ উইকেট। ১৮৮ রানের লক্ষ্যে নেমে ৪ রানেই ভেঙে যায় মোহামেডানের উদ্বোধনী জুটি। প্রথম ওভারের শেষ বলে মোহামেডানের ওপেনার মেহেদী হাসান মিরাজকে ফেরান আল আমিন হোসেন। ৬ বলে মিরাজ করেছেন ২ রান।
উদ্বোধনী জুটি ভাঙার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মোহামেডানকে। দ্বিতীয় উইকেটে ১৮৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন তামিম ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৯৪ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। অঙ্কন পেয়েছেন ফিফটি। ৯৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তামিম। আজকের আগে ৯ মার্চ ১২৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। মোহামেডান অধিনায়ক বিকেএসপির চার নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তিন অঙ্ক ছুয়েছিলেন।
মিরপুরে আজ পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছেন আবাহনী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আবাহনীর নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথমে ব্যাটিং পাওয়া পারটেক্স ৩৩.১ ওভারে ১০০ রানে গুটিয়ে গেছে। ১০১ রানের লক্ষ্য তাড়া করতে আবাহনীর লেগেছে ১৪.৩ ওভার। ২১৩ বল হাতে রেখে পাওয়া আবাহনীর ৮ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। ৯ ওভারে ১৮ রানে ৫ উইকেট নিয়েছেন রাব্বি। দুই ওভার মেডেনও দিয়েছেন তিনি। রান তাড়া করতে নেমে সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন। ৫০ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৫ রান করে অপরাজিত থাকেন আবাহনীর এই ওপেনার।
দিনের অপর ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রাইম ব্যাংক ২৯.৫ ওভারে ১৫২ রানে অলআউট হয়েছে। নাঈম শেখের ৮৩ বলে ৮১ রানের ইনিংস ছাড়া বলার কিছুই ছিল না। জবাবে ২৩.২ ওভারে ২ উইকেটে ১৫৪ রান করে রূপগঞ্জ। বোলিং নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন সাইফ হাসান। ১০ ওভারে ৩৭ রানে নিয়েছেন ৪ উইকেট। ব্যাটিংয়ে করেছেন ৩৫ বলে ১৬ রান। রূপগঞ্জের তানজিদ হাসান তামিম এই ম্যাচেও ঝড় তুলেছেন। ৪৯ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৮ রান করেছেন তিনি।
৯ মার্চ মিরপুরে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪২২ রান করেছিল প্রাইম ব্যাংক। সেই ম্যাচে নাঈম ১২৫ বলে ১৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। এই ম্যাচের পর থেকেই মিরপুরে চলছে রানখরা। ১০ মার্চ শাইনপুকুর ক্রিকেট ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচে ৩৫.২ ওভারে হয়েছিল ১৪৪ রান। ১০ উইকেট পড়েছিল সেই ম্যাচে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে