ঢাকা: কদিন আগে টেস্ট আর ওয়ানডের নতুন অধিনায়ক ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ফাঁকা ছিল শুধু টি-টোয়েন্টির জায়গাটাই । সেখানে সহ-অধিনায়ক হিসেবে আগে থেকেই আছেন রশিদ খান। ধারণা করা হচ্ছিল, তাঁর কাঁধেই উঠছে টি-টোয়েন্টির অধিনায়কত্বের দায়িত্ব। যদিও রশিদ জানিয়েছেন, তিনি অধিনায়কত্ব করতে চান না।
অধিনায়কত্ব নিয়ে যেন মিউজিক্যাল চেয়ার খেলা খেলছে এসিবি। ২০১৯ বিশ্বকাপের দুই মাস আগে হঠাৎ করে আসগর আফগানকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল গুলবদিন নাইবকে। বিশ্বকাপে ব্যর্থতার পর তাঁকে সরিয়ে দায়িত্ব তুলে দেওয়া হয় রশিদের কাঁধে। কিন্তু ২০১৯ সালের ডিসেম্বরে আসগরকে আবারও তিন সংস্করণের অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়। ১৫ মাসও যেতে না যেতে টেস্ট আর ওয়ানডের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে হাশমতউল্লাহ শহীদির কাঁধে।
টি টোয়েন্টির দায়িত্ব কে নেবেন সেটা এখনো ঠিক করতে পারেনি এসিবি। অধিনায়ক হওয়ার দৌড়ে রশিদকে এগিয়ে রাখা হলেও, এ মুহূর্তে নিজেকে সাধারণ খেলোয়াড় হিসেবেই মূল্যবান ভাবছেন এই লেগ স্পিনার। অধিনায়কত্ব কেন নিতে চান না, এই প্রসঙ্গে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আর খুব বেশি সময় হাতে নেই। এ মুহূর্তে দলের জন্য নিজের পারফরম্যান্সকে গুরুত্বপূর্ণ মনে করছি।’
অধিনায়কত্ব করতে হলে সে ক্ষেত্রে দলের অন্যান্য বিষয়েও যুক্ত থাকতে হয়। রশিদের ভয়টা সেখানে, ‘আমার ভয় হচ্ছে অন্য বিষয়ে যুক্ত হলে সেটা আমার পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। এক কিংবা দুই বছর সময় পেলে অধিনায়কত্ব সামলানো সহজ হয়। আমি অধিনায়ক ছিলাম, তারা (বোর্ড) আমার মানসিকতা জানে, যে কারণে জায়গাটা এখনো ফাঁকা পড়ে আছে এবং তারা অন্য কাউকে খুঁজছে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৯ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে