
বাংলাদেশে আজ উৎসবের আমেজ। ধর্মপ্রাণ মুসলমানরা পালন করছেন তাঁদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সামাজিক মাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে ঈদ উদযাপনের ছবি। নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরা পরিবার-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করছেন।
শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজ, তাওহীদ হৃদয়রা সামাজিক মাধ্যমে ঈদের সকালে ছবি পোস্ট করেছেন। তবে বাংলাদেশ নারী ক্রিকেটারদের যে ঈদ উপভোগ করার সুযোগ নেই। কারণ, ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিগার সুলতানা জ্যোতিদের চলছে প্রস্তুতি ক্যাম্প। সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে আজ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। আগামীকাল ও পরশু দুই দিন চলবে প্রস্তুতি। ৩ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টায় পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে জ্যোতিদের বিমান।
চ্যাম্পিয়নস ট্রফির পর বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ততা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে। ডিপিএলের অষ্টম রাউন্ডের খেলা হয়েছে ২৫ মার্চ। নবম রাউন্ড শুরু হবে ৬ এপ্রিল। এই লম্বা ছুটি উপভোগ করছেন শান্ত, মিরাজ, হৃদয়রা। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে তাঁরা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তাসকিনের কাছে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা সব সময় বিশেষ কিছু। সৃষ্টিকর্তা যেন সবাইকে সুস্থ রাখেন, সেই দোয়া করেছেন বাংলাদেশের তারকা পেসার।
বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে থাইল্যান্ডের বিপক্ষে। ১৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৫ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি হবে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে। ১৭ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ। মূল প্রতিযোগিতার আগে প্রস্তুতি হিসেবে ৫ ও ৭ এপ্রিল দুটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ।ছয় দলের এই বিশ্বকাপ বাছাইপর্ব হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। বাছাইপর্ব থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল পাবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের টিকিট।
নারী দলের কোচ সারোয়ার ইমরান তত্ত্বাবধান করছেন জ্যোতিদের প্রস্তুতি ক্যাম্প। বিসিবি এইচপির ডেভিড হেম্পও যুক্ত হয়েছেন প্রস্তুতি ক্যাম্পে। মূলত ব্যাটিংয়ে কৌশলগত দিকগুলো আরও উন্নত করতে কাজ করছেন তিনি।
আরও পড়ুন:

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩৯ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে