জয়ের অর্ধেক কাজটা সেরে রেখেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলাররা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭২ রানে অলআউট করে। যা এখন পর্যন্ত বিপিএলের সর্বনিম্ন স্কোর। আগের সর্বনিম্ন স্কোর ছিল ৭৮ রান, সিলেট স্ট্রাইকার্সের।
৭৩ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ৬৪ বল হাতে রেখে ৭ উইকেটের বড় ব্যবধানের জয় পেয়েছে কুমিল্লা। তবে ছোট রানের লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা ভালো ছিল না বর্তমান চ্যাম্পিয়নদের। ২৫ রানে ২ উইকেট হারিয়ে বসে তারা। আজও রানে ফিরতে পারেননি লিটন দাস। কুমিল্লার অধিনায়ক মাত্র ২ রান করে ফিরে গেছেন। তাঁর মতোই দ্রুত আউট হয়েছেন ৫ রান করা মাহিদুল ইসলাম অঙ্কন।
তবে চারে নেমে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন তাওহীদ হৃদয়। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। দলের জয় যখন ৭ রান দূরে ঠিক সে সময় আউট হন বাংলাদেশি ব্যাটার। আউট হওয়ার আগে ১৩ বলে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ২৩৮.৪৬ স্ট্রাইকরেটের ইনিংসটি ৫ চার ও ১ ছক্কায় সাজিয়েছেন। হৃদয় না পারলেও রেমন রেইফারের সঙ্গে জয় নিয়ে মাঠ ছেড়েছেন ওপেনিংয়ে নামা মোহাম্মদ রিজওয়ান। দেখেশুনে ২৪ বলে ১৬ রানের ইনিংস খেলেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার। আর রেইফার অপরাজিত থাকেন ৪ রানে।
এর আগে সিলেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে কুমিল্লার স্পিনার তানভীর ইসলামের ঘূর্ণিতে মাত্র ৭২ রানে অলআউট হয় চট্টগ্রাম। ১৩ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন তিনি। তাঁর আগের সেরা ছিল ২৩ রানে ৪ উইকেট। ম্যাচ সেরাও হয়েছেন বাঁহাতি স্পিনার। আরেক স্পিনার আলিস ইসলাম ১৪ রানে নেন ২ উইকেট। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন নিউজিল্যান্ডের ব্যাটার টম ব্রুস।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে