এক সিরিজ আছেন তো আরেক সিরিজে নেই—তাইজুল ইসলামের অবস্থাটা ঠিক এমনই। তবে যখনই সুযোগ পান, তখনই তাঁর সেরাটা দিয়ে খেলেন তাইজুল। বাঁহাতি স্পিনের জাদুতে প্রতিপক্ষ ব্যাটারদের পরীক্ষায় ফেলেন তিনি। বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও তাঁর (তাইজুল) বোলিংয়ে মুগ্ধ।
চোটে পড়াসহ বিভিন্ন কারণে সাকিব আল হাসানকে টেস্টে গত কয়েক বছর একটু কমই দেখা যায়। এবারও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলছেন না তিনি। সাকিব না খেললেও বাঁহাতি স্পিনারের দায়িত্বটা ঠিকমতো পালন করছেন তাইজুল। সিলেটে আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের পড়েছে ৮ উইকেট। টম লাথাম, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, ইশ সোধি—নিউজিল্যান্ডের এই ৪ উইকেট নিয়েছেন তাইজুল।
সাকিবসহ, সাকিব ছাড়া—পরিসংখ্যান বলছে, দুই ক্ষেত্রেই তাইজুলের পারফরম্যান্সে তেমন একটা পার্থক্য নেই। সাকিবসহ ২৪ টেস্টে ৯৩ উইকেট নিয়েছেন তাইজুল। তখন ইনিংসে ৫ উইকেট তাইজুল নিয়েছেন ৪ বার। বোলিং গড় তখন ৩২.১৬। অন্যদিকে সাকিব ছাড়া তাইজুল যে ১৯ টেস্ট খেলেছেন, তাতে তিনি (তাইজুল) ৮৮ উইকেট নিয়েছেন। তখন তাইজুলের বোলিং গড় ৩১.৭৩। ইনিংসে ৫ উইকেট তখন ৭ বার এবং ১ বার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। হেরাথের কথাতেও যেন এই পরিসংখ্যানের ব্যাপারটা ফুটে উঠেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন, ‘সাকিব খেলছে না, তবে তাইজুল দারুণ পারফর্ম করছে। একই সঙ্গে সে (তাইজুল) আক্রমণাত্মক ও রক্ষণাত্মক। সে সব সময় লাইন-লেন্থের ওপর নির্ভর করে। সেটাই ধরে রাখতে হবে। তাইজুল আমাদের প্রধান স্পিনার। অনেক দিন ধরে সে আমাদের জন্য লড়ছে। সে চাপ সৃষ্টি করে, ভালো করতে মরিয়া থাকে। এভাবেই আজ ৪ উইকেট পেয়েছে। উইকেট অনুযায়ী বল করে। আমি তার বোলিং নিয়ে খুশি।’
মূল তিন স্পিনার নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুলের সঙ্গে খণ্ডকালীন স্পিনার মুমিনুল হকও আজ বোলিং করেছেন। চার স্পিনার মিলে নিয়েছেন ৭ উইকেট। একমাত্র পেসার হিসেবে খেলা শরীফুল নিয়েছেন ১ উইকেট। স্পিনারদের প্রশংসা করে হেরাথ বলেন, ‘সব মিলিয়ে স্পিনাররা ভালোই করেছে। তবে আমরা আরও চাপ সৃষ্টি করতে পারতাম। আমরা ৮ উইকেট শিকার করেছি, সে হিসাবে দিনটা ভালোই।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে