
তামিম ইকবালের নেতৃত্বে আবারও বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। চিটাগং কিংসের পর রুদ্ধশ্বাস ফাইনাল জয়ের পর গত রাতে মিরপুর স্টেডিয়ামে তৈরি হয় উৎসবের এক আবহ। চারিদিক হয়ে যায় লালে লাল।
টানা দুই বার শিরোপা জয়ের উদযাপন তো শুধু ফরচুন বরিশাল মিরপুরেই করে বসে থাকবে না। চ্যাম্পিয়ন জেলায় গিয়েও তো অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমানের। বরিশালে কবে যাচ্ছেন, ম্যাচ শেষে সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে মিজানুর তাঁদের কর্মপরিকল্পনা জানিয়েছেন। ফরচুন বরিশালের মালিক বলেন, ‘৯ তারিখে যাব ইনশাআল্লাহ। যদি সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখেন। আপনারা সবাই নিমন্ত্রিত। আমরা চেষ্টা করব দুপুরের পর বেলস পার্কে একটা অনুষ্ঠান করতে।’
সড়কপথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও বরিশালের লঞ্চ ভ্রমণ এখনো অনেকে উপভোগ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল গ্যালারিতে ফরচুন বরিশালের ভক্ত-সমর্থকেরা লঞ্চের রেপ্লিকা নিয়ে এসেছেন। শেষ পর্যন্ত ট্রফিটা উঠল বরিশালের লঞ্চে। এবার লঞ্চে করে শিরোপা নেওয়া হবে কি না, সেই প্রশ্নের উত্তরে মিজানুর বলেন, ‘আমি আপনাদের জানাব। আজ রাতে সিদ্ধান্ত হবে।’
মিরপুরে গতকাল টস হেরে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ১৯৪ রান করেছিল চিটাগং কিংস। ১৯৫ রানের লক্ষ্যে নামা বরিশালের লঞ্চ কয়েকবার কাত হয়ে পড়ার উপক্রম হয়েছিল। শেষের দিকে রিশাদ হোসেনের ৬ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে বরিশাল পায় ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়। ২৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফাইনালসেরা হয়েছেন তামিম। ২০২৪ বিপিএলে বরিশালের শিরোপা জয়ে তিনি হয়েছিলেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে