
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট সেভাবে দর্শকদের টানতে পারেনি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও গ্যালারি খাঁ খাঁ করছিল। এবার দর্শক টানতে বিশেষ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চট্টগ্রামে গতকাল বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এক বিজ্ঞপ্তিতে বিশেষ উদ্যোগের কথা জানিয়েছে বিসিবি। বোর্ডের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন থেকে স্কুল শিক্ষার্থীরা চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিনা মূল্যে খেলা দেখতে পারবেন।’ সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের জন্য সহজ শর্ত দিয়েছে বিসিবি। বিনা মূল্যে খেলা দেখতে হলে শিক্ষার্থীদের নিজ নিজ স্কুল ইউনিফর্ম পরে আসতে হবে। সঙ্গে থাকতে হবেএকটি বৈধ স্কুল আইডি কার্ড। আজ দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা পেরোনোর পরও মাঠে সেই অর্থে দর্শক চোখে পড়ছে না। হাতেগোনা কয়েকজন শিক্ষার্থী খেলা দেখতে এসেছেন বলে জানা গেছে।
প্রথম দিনের সঙ্গে আরও ৪০-৫০ রান জিম্বাবুয়ে যোগ করতে চেয়েছিল। তবে আজ দ্বিতীয় দিনে সফরকারীদের সেই আশা পূরণ হতে দেননি তাইজুল ইসলাম। ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টেনেছেন তাইজুল। তাতে ৯০.১ ওভারে ২২৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা। তাইজুল ২৭.১ ওভারে ৬০ রানে ৬ উইকেট নিয়েছেন। টেস্টে এই নিয়ে আটবার ইনিংসে ৬ বা বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়লেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।

সিলেটে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে জিম্বাবুয়ে। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ড্র করলেই জিম্বাবুয়ে সিরিজ জিতবে। আর বাংলাদেশের জন্য এই ম্যাচ সিরিজে টিকে থাকার লড়াই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান করেছে বাংলাদেশ। সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় ২৭ ও ১৮ রানে ব্যাটিং করছেন। যদি এভাবে সাবলীল ব্যাটিং স্বাগতিকেরা করতে পারে, তাতে হয়তো দর্শকেরা মাঠে এসে খেলা দেখতে আগ্রহী হবেন।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪৩ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে