ঢাকা : অল্পের জন্য বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা ম্যাচ অফিশিয়ালরা। আজ সকালে বিকেএসপিতে যাওয়ার সময় সাভারে বিক্ষোভে নামা গার্মেন্টস কর্মী ও পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে ম্যাচ অফিশিয়ালদের গাড়ি। গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও বড় আঘাতের হাত থেকে রক্ষা পান তাঁরা।
ম্যাচ রেফারি দেবব্রত পাল ও আদিল আহমেদ, আম্পায়ার শফিউদ্দিন, তানভীর আহমেদ, আবদুল্লাহ আল মতিন, ইমরান পারভেজ, বরকতউল্লাহ ও সোহরাব হোসেন—বিসিবির আট কর্মকর্তা সেই গাড়িতে ছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ১৫-২০ মিনিট সেই সহিংসতা চলছিল। পরে স্থানীয় পুলিশ ও বিসিবির নিরাপত্তাকর্মীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সহিংসতায় তাঁদের গাড়ির জানালার গ্লাস ভেঙে যায়। তবে ম্যাচ অফিশিয়ালদের কোনো ক্ষতি হয়নি।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ম্যাচ অফিশিয়ালদের বিকেএসপিতে পৌঁছাতে দেরি হয়। বিকেএসপির ৪ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব-ওল্ড ডিওএইচএসের ম্যাচটি সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও ৩০ মিনিট দেরিতে সকাল সাড়ে ৯টায় শুরু হয়। আর ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচটিও ৯টার জায়গায় সাড়ে ৯টায় শুরু হয়।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
৩৮ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে