জাতীয় ক্রিকেট লিগ

ফলোঅনে পড়েও মার্শাল আইয়ুবের সেঞ্চুরি ও আমিনুল ইসলাম বিপ্লবের ফিফটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ঢাকা মহানগর। যার সৌজন্যে ১৬৬ রানে পিছিয়ে থেকেও খুলনাকে ২০৭ রানের লক্ষ্য ছুড়ে দিতে সক্ষম হয় তারা। তবে এনামুল হক বিজয়-ইমরুল কায়েসদের দারুণ ব্যাটিংয়ে অনায়াসে সে লক্ষ্য তাড়া করে ৯ উইকেটের জয় তুলে নেয় খুলনা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩৭৬ রান করেছিল খুলনা। বিপরীতে মহানগর ২১০ রানে অলআউট হয়ে পড়ে ফলোঅনে। ১৬৬ রানে পিছিয়ে থেকেও মার্শালের ১৫২ ও বিপ্লবের ৭৩ রানের লড়াকু ইনিংসের কল্যাণে দ্বিতীয় ইনিংসে ৩৭২ রান তোলে মহানগর। খুলনার শেখ মেহেদী হাসান প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৫ উইকেট। অর্থাৎ এই ম্যাচে ১০ উইকেট নিয়েছেন এই স্পিনার।
২০৭ রানের লক্ষ্য পায় খুলনা। বিজয়ের ৪৭ বলে ৭১ ও ইমরুলের অপরাজিত ৮০ বলে ৮৩ রানের ইনিংসে চড়ে ১ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে খুলনা। টুর্নামেন্টে এটি তাদের প্রথম জয়।
কক্সবাজারে ড্র হয়ে গেল ঢাকা-চট্টগ্রামের ম্যাচ। প্রথম ইনিংসে চট্টগ্রাম করেছিল ৩৭১ রান। অন্য দিকে ঢাকার প্রথম ইনিংস থামে ৪০১ রানে। আক্ষেপে পুড়লেন ঢাকার উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। গতকাল ৯৯ রান করে অপেক্ষায় ছিলেন সেঞ্চুরির। আজ চতুর্থ দিন আর রান যোগ করার আগেই ফিরলেন তিনি। ৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম ৪ উইকেটে ১২৪ রান করলে দিনের খেলা শেষ হয়ে যায়।
কক্সবাজারে আরেক ম্যাচে বরিশালকে ৬ উইকেটে হারিয়েছে রাজশাহী। বরিশালের দেওয়া ৬৮ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে তাড়া করেছে তারা। বরিশাল প্রথম ইনিংসে করেছিল ২০৫ রান, রাজশাহী করে ২৭৫ রান। ৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বরিশাল সানজামুল ইসলামের স্পিন ফাঁদে পড়ে ১৩৭ রানে গুটিয়ে যায়। ৬ উইকেট নেন সানজামুল।
বগুড়ায় রংপুরকে হারিয়ে ৪ উইকেটের দারুণ জয় পেল সিলেট। ১৯০ রানের লক্ষ্য ৬ উইকেট হারিয়ে তাড়া করেছে তারা। প্রথম ইনিংসে রংপুর করেছিল ১৫৮, সিলেট করে ১৮৯। ৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২২০ রানে থামে রংপুরের দ্বিতীয় ইনিংস। ব্যাটারদের ব্যর্থতার সুযোগে নাইটওয়াচম্যান হিসেবে নেমে রেজাউর রহমান রাজা খেলেছেন ৫৯ রানের দারুণ এক ইনিংস। দুই জয় ও ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সিলেট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে