টানা দুই দিন শেষ বলে জয় দেখেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শেষ বলের রোমাঞ্চে ১ উইকেটের জয় পেয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
গতকাল বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে বেঙ্গালুরু ২ উইকেটে করে ২১২ রান। ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৯ রানেই ৪ উইকেট হারায় লক্ষ্ণৌ। ৬ নম্বরে নেমে ঝোড়ো ফিফটি করে নিকোলাস পুরান সহজ করে দেন সমীকরণ। শেষ বলে নিষ্পত্তি হওয়া এই ম্যাচে ১ উইকেটে জেতে লক্ষ্ণৌ। হাইস্কোরিং এই ম্যাচে হয়েছে একগাদা রেকর্ড।
১৫ বলে ফিফটি: ১৫ বলে ফিফটি করেছেন পুরান। আইপিএলের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ফিফটি। ১৫ বলে এর আগে ফিফটি করেছেন ইউসুফ পাঠান ও সুনীল নারাইন। আইপিএলে দ্রুততম ফিফটি হয়েছে ১৪ বলে। ১৪ বলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন লোকেশ রাহুল ও প্যাট কামিন্স।
শেষ বলে ১ উইকেটের জয়: আইপিএলের ইতিহাসে শেষ বলে ১ উইকেটের জয়ের ঘটনা ঘটেছে দুটি। এর আগে ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এমন রোমাঞ্চকর জয় পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।
সর্বোচ্চ রান তাড়ায় লক্ষ্ণৌ: এ নিয়ে দ্বিতীয়বার আইপিএল খেলছে লক্ষ্ণৌ। তাতে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডে সেরা পাঁচে দুবার নাম লিখিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। বেঙ্গালুরুর দেওয়া ২১৩ রান তাড়া করে লক্ষ্ণৌর জয় আইপিএল ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জয়। নিজেদের ইতিহাসেও সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে লক্ষ্ণৌ।
ঝোড়ো গতিতে পঞ্চাশোর্ধ্ব রান: ১৯ বলে ৬২ রান করেছেন পুরান। উইন্ডিজ এই ব্যাটারের স্ট্রাইক রেট ৩২৬.৩২। আইপিএলে সর্বোচ্চ স্ট্রাইক রেটে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার রেকর্ড প্যাট কামিন্সের। গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৫ বলে ৫৬ রান করেন কামিন্স। অস্ট্রেলিয়ার এই ব্যাটার খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে