টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ দল। প্রোটিয়ারা মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে। তবে একটি পরিবর্তন আছে বাংলাদেশের একাদশে।
ছন্দে না থাকায় ওপেনার সৌম্য সরকার বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার জাকের আলী অনিক। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের কষ্টার্জিত জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে রানের খাতা খোলার আগেই ফেরেন সৌম্য। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে টানা দুই জয় তুলে নিয়েছে। ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে শীর্ষে প্রোটিয়ারা। আজ দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে সুপার এইটে যাওয়ার পথ মসৃণ হবে বাংলাদেশের। আর প্রোটিয়ারা জিতলে সবার আগে তারা চলে যাবে সুপার এইটে।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে উইকেটে বোলাররা ভালো সুবিধাই পেয়ে চলেছেন। বাংলাদেশের বোলিং আক্রমণেও আছে দারুণ সমন্বয়। তিন পেসার—তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবের সঙ্গে দুই স্পিনার সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। বল হাতে সবাই রয়েছেন দারুণ ছন্দে। চার পেসার ও এক স্পিনার নিয়ে একাদশ গড়েছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেন্ডরিকস, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ত্রিস্তান স্তাবস, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, কেশব মহারাজ ও ওটনেইল বার্টম্যান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ মিনিট আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২৬ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১ ঘণ্টা আগে