করোনা মহামারির এই সময়টায় ক্রিকেটারদের জন্য এক ‘আতঙ্কের’ নাম জৈব সুরক্ষা বলয়। ক্রিকেট থেকে বেন স্টোকসের অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাওয়া কিংবা আইপিএলের মাঝপথেই ক্রিস গেইলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে বেরিয়ে আসা, সবকিছুই মানসিক অবসাদের কারণে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই ক্রিকেটারদের জন্য মনোবিদ রাখার ব্যবস্থা করতে যাচ্ছে আইসিসি।
বিশ্বকাপ শুরু হতে আর বাকি এক সপ্তাহ। টুর্নামেন্ট চলাকালীন টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে ক্রিকেটাররা যেন মানসিক অবসাদে না ভোগেন, সেটি মাথায় রেখেই মনোবিদ রাখার সিদ্ধান্ত। আইসিসির কর্মকর্তা অ্যালেক্স মার্শাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মার্শাল জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন যে কেউ মানসিক সমস্যায় পড়লে সেটি কাটিয়ে উঠতে সব রকম ব্যবস্থা থাকবে। যখন ইচ্ছে ক্রিকেটাররা মনোবিদের সঙ্গে কথা বলতে পারবে। কেউ কোনো সমস্যায় পড়লে যেন সেটা দলের মধ্যেই চিহ্নিত করা যায়, সে ব্যবস্থা করছে আইসিসি। প্রত্যেক দলের চিকিৎসকেরা যেন নিজস্ব ব্যবস্থাপনায় খেলোয়াড়দের দেখাশোনা করতে পারেন, সে ব্যবস্থাও থাকবে। এর বাইরে আইসিসির পক্ষ থেকে সার্বক্ষণিক একজন মনোবিদ থাকবেন প্রত্যেক দলের সঙ্গে।

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২৩ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। গত চার বছরে দুই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। এবার দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দেশত্যাগের নিষেধাজ্ঞায় আছেন সভাপতি ক্লদিও তাপিয়াসহ চার কর্মকর্তা।
১ ঘণ্টা আগে