ঢাকা: তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষে আজ মাঠে ফিরেছিলেন সাকিব আল হাসান। তবে এই ফেরাও বেশিক্ষণ স্থায়ী হলো না। সুপার লিগ নিশ্চিত করা মোহামেডান স্পোর্টিং ক্লাব সাকিবকে ঢাকা প্রিমিয়ার লিগের বাকি অংশে আর পাচ্ছে না। পরিবারকে সময় দিতে আজ রাতেই যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব।
সাকিবের যুক্তরাষ্ট্র যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রে রওনা দেবেন সাকিব। জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকেই জিম্বাবুয়ের সফরে থাকা বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন বাঁহাতি অলরাউন্ডার।
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার প্রায় নয় মাস কেটে গেলেও সাকিব এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। ধারাবাহিক ভালো করতে পারছেন না তিনি। আইপিএলের পর এবারের ডিপিএলেও সাকিবের পারফরম্যান্স বলার মতো হয়নি। ৮ ম্যাচে রান করেছেন ১২০, পেয়েছেন ৯ উইকেট। এর মধ্যে আবার জড়িয়েছেন নানা বিতর্কে। আবাহনীর বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করে তিন ম্যাচ নিষিদ্ধ আর পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় সাকিবকে।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৯ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৫ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে