
২০২৫ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি এখনো প্রকাশ করা হয়নি। তবে ড্রাফটের সময় ঘনিয়ে আসছে। এরই মধ্যে অনেক ক্রিকেটার ড্রাফটে নামও লিখিয়েছেন। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগের এই ড্রাফটে আছেন বাংলাদেশের ৮ ক্রিকেটার।
ড্রাফটে কোনো ক্রিকেটার নাম লেখালেই পিএসএল তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে। গত বছরের ২৫ ডিসেম্বর ড্রাফটে মোস্তাফিজুর রহমানের নাম লেখানোর কথা নিশ্চিত করেছে পিএসএল। সাকিব আল হাসানকে নিয়ে টুর্নামেন্ট কর্তৃপক্ষ একটি পোস্ট করে।
বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে ভিডিওটি ছিল ৫৯ সেকেন্ডের। এবার জানা গেল ৮ বাংলাদেশি ক্রিকেটারের নাম। সাকিব-মোস্তাফিজের সঙ্গে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদ। পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদারে ১১ জানুয়ারি হবে পিএসএলের ড্রাফট।
সাকিব এবারের বিপিএলে খেলতে পারছেন না। মাহমুদউল্লাহ রিয়াদ এবারের বিপিএলে ফরচুন বরিশালকে রোমাঞ্চকর এক জয় এনে দিতে অসাধারণ অবদান রাখেন। মাহমুদউল্লাহর দলেই আছেন রিশাদ ও তাওহীদ হৃদয়। তাসকিন দুর্বার রাজশাহীর হয়ে কদিন আগে ৭ উইকেট নিয়ে রেকর্ড বই তছনছ করে দেন। মোস্তাফিজুর রহমান নিজেকে হারিয়ে খুঁজছেন। শেষের দিকে তাঁর খরুচে বোলিং ডোবাচ্ছে ঢাকা ক্যাপিটালসকে। হাসান ১ উইকেট পেলেও নিয়ন্ত্রিত বোলিং করছেন। খুলনা টাইগার্সের হয়ে খেলছেন বাংলাদেশের এই তরুণ পেসার। কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবীয় ব্যাটারদের ভুগিয়েছেন তিনি। পিএসএল ড্রাফট থেকে বাংলাদেশের কজন এবার দল পান, সেটা সময়ই বলে দেবে।
পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হয়ে থাকে।কিন্তু এ বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হওয়ায় পিএসএল আয়োজন করা সম্ভব নয়। এপ্রিল-মে মাসে তাই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আয়োজন করতে চাচ্ছেন পিসিবি।একই সময়ে চলবে ১৮তম আইপিএল।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে ৮ বাংলাদেশি
মোস্তাফিজুর রহমান
সাকিব আল হাসান
মাহমুদউল্লাহ রিয়াদ
হাসান মাহমুদ
রিশাদ হোসেন
তানজিম হাসান সাকিব
তাসকিন আহমেদ
তাওহীদ হৃদয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে