
একদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনেছেন বিরাট কোহলি। পেয়েছেন ডিমেরিট পয়েন্টও। আইসিসির শাস্তি পেলেও ১৯ বছরের কনস্টাসের সঙ্গে অশোভন আচরণ করে অস্ট্রেলিয়ার সমর্থকদের মনেও ক্ষোভ তৈরি করেছেন কোহলি। সুযোগ পেলেই ভারতের তারকা ব্যাটারকে কথা শুনিয়ে দিচ্ছেন তাঁরা।
মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে কোহলিকে আরও একবার কটাক্ষ করলেন অস্ট্রেলিয়া সমর্থকেরা। এবার রাগকে মেজাজ হারালেন তিনি। প্রথম ইনিংসে ৩৬ রান করে অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের বলে উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন কোহলি। আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরত যাচ্ছিলেন। ড্রেসিংরুমে ফেরার সময় তাঁকে লক্ষ্য করে দুয়ো দেন অস্ট্রেলিয়া সমর্থকেরা। সেদিকে না তাকিয়ে নিজের পথে হাঁটছিলেন ভারতীয় তারকা।
কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই মেজাজ হারিয়ে পেছনে বেরিয়ে আসেন কোহলি। ক্ষিপ্ত হয়ে ওই সমর্থকদের কিছু বলতে দেখা যায় তাঁকে। তবে এবার নতুন করে কোনো শাস্তর মুখোমুখি হচ্ছেন কি না, সেটি এখনো জানা যায়নি।
কোহলি যখন আউট হন, দিনের খেলা প্রায় শেষদিকে। এ সময় উইকেট ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ ছিল ভারতের। তার আগে ভুল বোঝাবুঝিতে যসশ্বী জয়সওয়াল রানআউট হওয়ার কারণে কোহলির ওপর বাড়তি চাপও ছিল। কিন্তু নিজেও টিকতে পারলেন না বেশিক্ষণ।
চতুর্থ টেস্টে স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ রানের পাহাড় গড়েছে। ব্যাটিংয়ে নেমে ভারত সাবলীলভাবে খেলতে থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। ৫ উইকেটে ১৬৪ রানে আজ সিরিজের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। এখনো ৩১০ রানে পিছিয়ে সফরকারীরা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে