ফিফটির পর দারুণ খেলতে থাকা লিটন দাস স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন। ৩৪তম ওভারে সিকান্দার রাজার প্রথম বলে সিঙ্গেল নিতে গিয়ে ব্যথা অনুভব করেন লিটন। রানটা সম্পূর্ণ করেই শুয়ে পড়েন তিনি। কিছুক্ষণ শুশ্রূষার পর স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
রিটায়ার্ড হার্ট হওয়ার সময় ৮৯ বলে ৮১ রান অপরাজিত ছিলেন লিটন। লিটনের ইনিংসে ৯ চারের সঙ্গে ছিল একটি ছক্কা। ফিফটি ছোঁয়ার আগে বেশ রয়েসয়ে খেলেন। ৭৫ বলে ফিফটি ছুঁয়েছিলেন। তবে পরের ১৪ বলে লিটন করেন ৩১ রান। ওপেনার তামিম ইকবালকে হারিয়ে এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১৯৫ রান।
উইকেটে আছেন এনামুল হক বিজয় ও মুশফিকুর রহিম। তিনে নামা বিজয় অপরাজিত আছেন ৩৫ রানে। তাঁর সঙ্গী মুশফিকের রান ৬। ৮৮ বলে ৬২ রানে আউট হন তামিম। তামিম-লিটনের ওপেনিং জুটি থেকে আসে ১১৯ রান। তামিমের বিদায়ের পর লিটন-বিজয় জুটি বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন। দুজনের জুটি থেকে আসে ৫২ রান।
লিটনের আগে চোট পেয়ে মাঠ ছাড়েন জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্ল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে