
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে বাকি আর তিন সপ্তাহ। প্রচার-প্রচারণা অনেক আগে থেকেই শুরু করেছে আইসিসি। সময় যত ঘনিয়ে আসছে, টুর্নামেন্টের আলাদা একটা আবহ তৈরির চেষ্টা ক্রিকেটে নিয়ন্ত্রক সংস্থার। আয়োজক দেশ পাকিস্তানের তারকা ক্রিকেটারদের নিয়ে এরই মধ্যে স্মৃতিচারণ শুরু করেছে তারা। শাদাব খান-শাহিন শাহ আফ্রিদিরা স্মৃতিচারণ করছেন ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির।
ফিট থাকলে চ্যাম্পিয়নস ট্রফিতে নিঃসন্দেহে পাকিস্তানের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন শাহিন শাহ। গতবার পাকিস্তান চ্যাম্পিয়ন হলেও শাহিনের তখনো জাতীয় দলে অভিষেক হয়নি। তবে মাঠে না থেকেও টিভিতে খেলা দেখেছেন এই বাঁহাতি পেসার। এবারও শিরোপা উঁচিয়ে ধরার কথা বললেন শাহিন, ‘২০১৭ সালে আমি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছিলাম। ফাইনাল ম্যাচ টিভিতে দেখেছিলাম। এটা আমাদের সবার, আমাদের দেশের জন্য খুবই বিশেষ এক অনুভূতি ছিল। আমি চাই ফাইনালের ওই সাদা কোটটা আমরা আবার পরি।’
২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন ওপেনার ফখর জামান। অসাধারণ বোলিং করেছিলেন মোহাম্মদ আমির ও হাসান আলি। শাহিনের কাছে টিভিতে দেখা পাকিস্তান দলের সেই পারফরম্যান্স অবিস্মরণীয়, ‘আমি ফখর জামানের ওই ইনিংসকে ভুলতে পারি না। পুরো ম্যাচকে পরিবর্তন করে দিয়েছিল ওই ইনিংস। মোহাম্মদ আমিরের ওই স্পেল। সব প্লেয়ার নিজেদের জায়গা থেকে জয়ে অবদান রেখেছিল।’
শাহিনের কাছে ফখর ও আমিরের পারফরম্যান্স ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া, ‘কিন্তু যে দুজন (ফখর-আমির) মূল পারফরম্যান্স করেছিল, সেটা আমি কখনোই ভুলতে পারব না। আমার মনে হয়, সব মিলিয়ে এটা দলগত নৈপুণ্য ছিল এবং এই নৈপুণ্য আরও একবার দরকার হবে সেই মুহূর্তগুলো ফিরিয়ে আনতে। আমরা চেষ্টা করব সেটাই করতে এবং চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানেই রেখে দিতে।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। বাকি সব ম্যাচ পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডিতে হবে। করাচিতে উদ্বোধনী ম্যাচেই পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে