
আজ প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিতে এসেছেন তামিম ইকবাল। মিরপুর টেস্টে আজ লাঞ্চের পর যখন ধারাভাষ্য দিতে বসেছেন বাঁহাতি ওপেনার, তাঁর বন্ধু মুশফিকুর রহিম তখন পঞ্চম উইকেটে শাহাদাত হোসেন দিপুর সঙ্গে ৫০ পেরোনো জুটি গড়ে দলের ব্যাটিং বিপর্যয় সামলে উঠছেন। ঠিক তখনই ৩৫ রান করা মুশফিকের ওই আউট।
৪১তম ওভারে জেমিসনের বলটা রক্ষণাত্মক খেলেছিলেন মুশফিক, বল অফ স্টাম্পের অনেক বাইরে চলে যাচ্ছিল। মুশফিকের মনে কী যে হলো, গ্লাভস দিয়ে বলটা আবার সরিয়ে দিতে গেলেন। এরপর যা হওয়ার সেটিই হলো, ‘অবস্ট্র্যাক্টিং দ্য ফিল্ড’ আউট! একেবারেই অহেতুক, অপ্রয়োজনীয় এবং অবাক করা আউট। তামিম বড় বিস্ময় নিয়ে বললেন, ‘খুবই হতাশার...বল তো উইকেটে হিট করছিল না। এটা করার কোনো দরকারই ছিল না। একেবারেই দুর্ভাগ্য। দল এটা ভাবতেই পারেনি, মুশফিক যা করল।’
একজন তরুণ ব্যাটার এই ভুল করতে পারে, কিন্তু ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা একজন ক্রিকেটার কীভাবে এই ভুল করেন, সেটি নিয়ে বিস্ময়ের শেষ নেই তামিমসহ সাধারণ দর্শকেরও। ‘আপনি এটা করতেই পারেন না। বিশেষ করে মুশফিকের মতো খেলোয়াড়ের কাছ থেকে। এটা তার চেয়ে ভালো আর কে জানবে যে এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে’, বলছিলেন তামিম।
টেস্ট ক্রিকেটে এই প্রথম বাংলাদেশের কোনো ব্যাটার ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হলেন। টেস্টে এমন ঘটনা নবম। মুশফিকের আউটে আবারও কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে