মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনা গতকাল ঘটেছে ওডিশায়। দুর্ঘটনায় আহত-নিহত হয়েছে কয়েক শ মানুষ। হতাহতদের স্মরণে শোক প্রকাশ করেছেন বিরাট কোহলিসহ ভারতের তারকা ক্রিকেটাররা।
সামাজিক মাধ্যমে আজ সকালে শোকবার্তা জানিয়েছেন কোহলি। ভারতীয় এই ব্যাটার টুইট করেছেন, ‘ওডিশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ভীষণ দুঃখিত। যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি আমার প্রার্থনা রয়েছে সব সময়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ শোক জানিয়েছেন ভারতের অন্যান্য তারকা ক্রিকেটারও। বীরেন্দ্র সেহবাগ টুইটারে লিখেছেন, ‘ওডিশায় করমণ্ডল এক্সপ্রেসের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবর শুনে ভীষণ খারাপ লাগছে। প্রিয়জন হারানো পরিবারের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ আর গত রাতে হরভজন সিং টুইট করেন, ‘ওডিশায় করমণ্ডল এক্সপ্রেস এবং অন্য একটি যাত্রীবাহী ট্রেনের রেল দুর্ঘটনা খুবই বেদনাদায়ক। প্রিয়জন হারানো পরিবারের প্রতি প্রার্থনা থাকবে সব সময়। দুর্ঘটনাকবলিত যাত্রীদের দ্রুত উদ্ধারে ভারতের রেল মন্ত্রণালয় ও ওডিশা সরকারের কাছে আর্জি জানাচ্ছি।’
গতকাল সন্ধ্যা ৭টায় ওডিশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় ২৩ কামরার করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে ধাক্কা দেয়। ট্রেনটির ইঞ্জিন উঠে যায় মালগাড়ির ওপর। শালিমার থেকে চেন্নাই যাচ্ছিল করমণ্ডল। মালগাড়িতে ধাক্কার পর প্রথম তিনটি বাদে করমণ্ডল এক্সপ্রেসের বাকি সব কামরাই ছিটকে পাশের রেললাইনে গিয়ে পড়ে। এ সময় একই রুটে যশোবন্তপুর থেকে হাওড়া যাচ্ছিল হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেন। এই ট্রেন ছিটকে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের বগিগুলোর সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় ভারতের ওডিশা রাজ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮তে। ৯০০ জনেরও বেশি হয়েছে আহত।
আরও পড়ুন:

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
৪০ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে