শেষ ওভারে জয়ের জন্য ২৯ রান দরকার ছিল কলকাতা নাইট রাইডার্সের। সেই অবিশ্বাস্য কাজটিই করে দেখালেন রিংকু সিং। যশ দয়ালের শেষ পাঁচ বলে টানা পাঁচ ছয় মেরে সমীকরণটা মিলিয়ে দেন তিনি। আজ আহমেদাবাদে গুজরাট টাইটানসের ২০৫ রানের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে জিতেছে কলকাতা।
শেষ ওভারের প্রথম বলে ১ রান দিয়ে রিংকুকে স্ট্রাইক দেন উমেশ যাদব। এরপর তাঁর অবিশ্বাস্য পাঁচ ছয়। ২১ বলে ১ চার ও ৫ ছয়ে ৪৮ রান করে মাঠ ছাড়েন রিংকু। কলকাতা ৭ উইকেটে করে ২০৭ রান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বিজয় শঙ্কর ও সাই সুদর্শনের ফিফটিতে ৪ উইকেটে ২০৪ রান করে গুজরাট টাইটানস।
রিংকুর দুর্দান্ত ব্যাটিংয়ে বৃথা গেছে রশিদ খানের হ্যাটট্রিক। অনেক চেষ্টা করেও আফগান স্পিনারের দুর্দান্ত গুগলিটা ঠেকিয়ে রাখতে পারেননি শার্দুল ঠাকুর। মিডল স্টাম্প বরাবর থাকা বলটা লাগল প্যাডে। আম্পায়ার আঙুল তুলতে কালক্ষেপণ করেননি। তাতেই হ্যাটট্রিক রশিদ খানের।
ইনিংসের ১৭তম ওভারের প্রথম তিন বলেই তিন উইকেট গুজরাট টাইটানস অধিনায়কের। আন্দ্রে রাসেলকে দিয়ে শুরু। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার মাত্র ১ রান করে রশিদের ঘূর্ণি জালে পড়ে ক্যাচ দিয়ে বসেন বদলি ফিল্ডার শ্রীকর ভরতকে। এরপর কলকাতা নাইট রাইডার্সের আরেক ক্যারিবিয়ান সুনীল নারাইনও তালুবন্দী। পরের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে ঠাকুর।
আইপিএল ক্যারিয়ারে এটাই প্রথম হ্যাটট্রিক রশিদ খানের। এই মৌসুমেরও প্রথম। এ নিয়ে আইপিএলের ১৬ আসরে মোট হ্যাটট্রিক হলো ২২টি।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৪ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২০ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে