বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তিন ম্যাচে হারল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালের কাছে ১২ রানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
১৭৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান করতে পারে কুমিল্লা। কুমিল্লার তিন হারের ম্যাচে টানা তৃতীয় জয় পেল সাকিব আল হাসানের বরিশাল।
ব্যাটিংয়ের শুরুটা খারাপ হয়নি কুমিল্লার। ওপেনিং জুটিতে মোহাম্মদ রিজওয়ান ও লিটন দাস ৫.৩ ওভারে তোলেন ৪২ রান। গত রাতে করাচিতে পাকিস্তানের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন রিজওয়ান। ম্যাচ শেষ করেই রিজওয়ান ঢাকার বিমান ধরেন। ঢাকায় এসে পৌঁছান সকাল ১০টা ২০ মিনিটের দিকে। সেখান থেকে হেলিকপ্টারে করে বেলা পৌনে ১টার দিকে চট্টগ্রাম পৌঁছান রিজওয়ান। ২টায় নেমে পড়েন বরিশালের বিপক্ষে।
১১ বলে ১৮ রান করে কামরুল ইসলাম রাব্বির শিকার হন রিজওয়ান। ২টি ছক্কা হাঁকান পাকিস্তানি এই ব্যাটার। এরপর ২৬ বলে ৩২ রান করে রান আউট হন লিটন। ১৫ বলে ২৮ রান আসে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাট থেকে। খুশদিল শাহ ২৭ বলে ৪৩ এবং মোসাদ্দেক হোসেন ১৯ বলে ২৭ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
টস জিতে বরিশালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। সাকিবের ঝোড়ো ফিফটিতে ১৭৭ রানের ভালো সংগ্রহ পায় বরিশাল। ৪৫ বলে ৮১ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন সাকিব। এই বিপিএলে বরিশালের অধিনায়কের এটি দ্বিতীয় ফিফটি। ৮ চার ও ৪টি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি।
চ্যালেঞ্জিং সংগ্রহ পেতে সাকিবের সঙ্গে চাতুরাঙ্গ ডি সিলভার ১২ বলে ২১ এবং ইবরাহিম জাদরানের ২০ বলে ২৭ রানের ইনিংস সাহায্য করেছে বরিশালকে।
কুমিল্লার হয়ে তানভীর ইসলাম ৪ ওভারে ৩৩ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নেন নাঈম হাসান ও খুশদিল শাহ।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে