
বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে নতুন যুগের টি-টোয়েন্টি শুরু করেছে পাকিস্তান। তবে সালমান আলী আগার নেতৃত্বে পাকিস্তানের শুরুটা হয়েছে বেশ বাজে। নিউজিল্যান্ডের কাছে রীতিমতো ‘অপমানে’র শিকার হয়েছে এশিয়ার দলটি।
ক্রাইস্টচার্চে আজ বাংলাদেশ সময় সকালে হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। টস জিতে ফিল্ডিং নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তানের প্রথম ২.২ ওভারে স্কোর ৩ উইকেটে ১ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সালমানের দল ১৮.৪ ওভারে ৯১ রানে গুটিয়ে গেছে। জবাবে নিউজিল্যান্ড ১০.১ ওভারে ১ উইকেটে ৯২ রান করেছে।
৫৯ বল হাতে রেখে নিউজিল্যান্ডের ৯ উইকেটের জয় হজম করতেই কষ্ট হচ্ছে পাকিস্তানের। এখান থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন সালমান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘এটা সত্যিই অনেক কঠিন। আমরা আশানুরূপ খেলিনি। ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছি আমরা।’
আবদুল সামাদ, হাসান নাওয়াজ, মোহাম্মদ আলী—ক্রাইস্টচার্চে আজ এই তিন ক্রিকেটারকে টি-টোয়েন্টিতে অভিষেক করিয়েছে পাকিস্তান। তবে এই তিন পাকিস্তানির কেউই আশানুরূপ খেলতে পারেননি। ওপেনিংয়ে নেমে হাসান নাওয়াজ ডাক মেরেছেন।পাকিস্তান অধিনায়ক সালমান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘তারা অনেক ভালো বোলিং করেছে। সঠিক জায়গায় বোলিং করেছে এবং সিম, সুইং কাজে লাগিয়েছে। অভিষিক্ত ক্রিকেটাররা খেলাটা শিখবে। দ্রুতই তাদের শিখতে হবে।’
নিউজিল্যান্ডের কাছে বাজে হারের পর ভক্ত-সমর্থকেরা পাকিস্তানকে নিয়ে করছেন ব্যঙ্গ বিদ্রুপ। কেউ একজন নাসিম শাহর পুরোনো উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তাঁর প্রশ্ন, ‘নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের হারটা কেমন ছিল? হতবুদ্ধিকর, বিপর্যস্ত, অপমানজনক, হতাশাজনক।’
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ৯ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন কাইল জেমিসন। ৪ ওভারে ৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এক ওভার মেডেনও দিয়েছেন। তবে সবচেয়ে বেশি ৪ উইকেট পেয়েছেন জ্যাকব ডাফি।
পাকিস্তানের ৯২ রানের মধ্যে ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিল শাহ। এই রান করতে তিনি খেলেছেন ৩০ বল, মেরেছেন ৩ ছক্কা। অধিনায়ক সালমান করেছেন ২০ বলে ১৮ রান। দুই ওপেনার মোহাম্মদ হারিস, নাওয়াজ শূন্য রানে আউট হয়েছেন। আর ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের ওপেনার টিম সাইফার্ট ২৯ বলে ৭ চার ও ১ ছক্কায় করেছেন ৪৪ রান।
ডানেডিনে পরশু সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। ২১, ২৩ ও ২৬ মার্চ অকল্যান্ড, মাউন্ট মঙ্গানুই ও ওয়েলিংটনে হবে সিরিজের শেষ তিন টি-টোয়েন্টি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে