মার্চের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এই সফরে আইরিশরা বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলবে।
সিলেট, চট্টগ্রাম ও মিরপুর—তিন ভেন্যুতে হবে সিরিজের ম্যাচগুলো। আগামী ১২ মার্চ বাংলাদেশে এসে পৌঁছাবে আয়ারল্যান্ড। ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। যদিও এই ম্যাচের ভেন্যুও ও দল এখনো ঠিক হয়নি।
আগামী ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। পরের দুই ওয়ানডেও একই ভেন্যুতে। এক দিন বিরতি দিয়ে ২০ মার্চ দ্বিতীয় ও ২৩ মার্চ সিরিজের শেষ ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তিন টোয়েন্টি হবে যথাক্রমে, ২৭, ২৯ ও ৩১ মার্চ।
সফরের একমাত্র টেস্ট খেলতে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরবে দুই দল। আগামী ৪ এপ্রিল মিরপুরে শুরু হবে এই টেস্ট। সফরটি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘ঘরের মাঠে ভারত ও ইংল্যান্ড সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি দুর্দান্ত সিরিজ হবে এটি।’
সফরটি নিয়ে উচ্ছ্বসিত আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন ডিউট্রম। তিনি বলেছেন, ‘আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশের বিপক্ষে তিন সংস্করণে সাতটি ম্যাচের সূচি চূড়ান্ত করতে পেরেছি। ১৯৯৭ সাল থেকে দুই দল খেলে আসছে এবং মাঠে দুই দলের দারুণ প্রতিদ্বন্দ্বিতাও আছে। আমরা আশা করছি, এই সিরিজে সেটা আরও বাড়বে।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২৩ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩৫ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৪০ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে