সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটে–বলে দুর্দান্ত পারফরম্যান্স করে জিম্বাবুয়েকে রোমাঞ্চকর এক জয় এনে দিয়েছেন সিকান্দার রাজা। নিজেদের ইতিহাসের প্রথম দিবারাত্রির ম্যাচে ৬৫ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন তিনি। কিন্তু জয় ও ম্যাচসেরার আনন্দ উপভোগ করতে পারলেন না জিম্বাবুয়ের অধিনায়ক।
হারারেতে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ বলে ১ উইকেটের জয়ের ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ব্যাট দিয়ে মারতে উদ্যত হয়েছিলেন রাজা। সেই ঘটনার কারণে ২ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। সর্বশেষ ২৪ মাসে তাঁর নামের পাশে ৪ ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। এতে করে সামনের দুই ম্যাচে নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।
রাজার নিষেধাজ্ঞা ইতিমধ্যে শুরুও হয়েছে। বিকেলে শুরু হওয়া দ্বিতীয় টি–টোয়েন্টিতে তাঁকে ছাড়াই খেলতেও নেমেছে জিম্বাবুয়ে। শুধু ডিমেরিট পয়েন্টেই পার পাননি জিম্বাবুয়ের অলরাউন্ডার ৫০ শতাংশ ম্যাচ ফিও কাটা গেছে তাঁর। রাজার সঙ্গে ডিমেরিট ও জরিমানা গুনেছেন দ্বন্দ্বে জড়ানো আয়ারল্যান্ডের দুই ক্রিকেটার কার্টিস ক্যাম্ফার ও জশ লিটল। এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তারা। সঙ্গে ম্যাচ ফির ১৫ শতাংশ করে কাটা গেছে তাঁদের।
জিম্বাবুয়ের ইনিংসের ১৪ তম ওভারে বাগ্বিতাণ্ডার ঘটনাটি ঘটে। লিটলের বলে সিঙ্গেল রান নেওয়ার সময় দৌড়ের মাঝপথে আয়ারল্যান্ডের বোলার দাঁড়ালে রেগে যান রাজা। দুজনের ঝগড়ায় লিটলের সতীর্থ ক্যাম্ফারও যোগ দেন তাতে। এরই একপর্যায়ে ক্যাম্ফারকে ব্যাট হাতে মারতে তেড়ে যান রাজা। পরে তাঁদের শান্ত করেন মাঠের দুই আম্পায়ার।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে