সামাজিক মাধ্যমে ইদানীং একটু বেশিই সরব আহমেদ শেহজাদ। বেশির ভাগ পোস্টেই তিনি পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে সমালোচনা করেন। ব্যঙ্গ-বিদ্রুপ তো সঙ্গে থাকেই। এবার তিনি (শেহজাদ) পোস্ট করলেন টেস্ট অভিষেকে সেঞ্চুরি পাওয়া কামরান গুলামকে নিয়ে।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা গুলামকে একের পর এক দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তান একবার নিচ্ছিল, আবার দল থেকে বের করে দিচ্ছিল। সেই গুলাম সুযোগের সদ্ব্যবহার কী দারুণভাবেই না করলেন। মুলতানে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসেই সেঞ্চুরির দেখা পেলেন। ১৯২ বলে তিন অঙ্ক ছুঁয়ে দেখিয়ে দিয়েছেন, টেস্টে এভাবে মাটি কামড়ে পড়ে থাকলে রান করা যায়। গুলামকে নিয়ে শেহজাদ গত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘ঘরোয়া প্রতিভাকে মূল্যায়ন করুন। হাতেনাতে ফল পাবেন।’ এই বাক্যের পর সেঞ্চুরির ইমোজি দিয়েছেন শেহজাদ। পাকিস্তানি এই ব্যাটার পরে লিখেছেন, ‘আমি এটা অনেক দিন ধরেই দেখানোর চেষ্টা করেছি।’
গুলামকে নিয়ে শেহজাদ যে পোস্ট করেছেন, সেখানে তাঁরই (শেহজাদ) এক পোস্টের স্ক্রিনশট দেওয়া। স্ক্রিনশটে দেখা গেছে, ইংল্যান্ডের বিপক্ষে গুলামের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করায় তাঁকে নিয়ে প্রশংসামূলক পোস্ট। শেহজাদ স্ক্রিনশটটি পোস্ট করার পর ১৩ হাজারের বেশি রিঅ্যাকশন দেখা গেছে। মন্তব্য হয়েছে দেড় হাজারের বেশি। মন্তব্যের ঘরে শেহজাদকে নিয়ে নেটিজেনদের একের পর এক শ্লেষাত্মক কথা শোনা গেছে।
প্রথম টেস্টে অপ্রত্যাশিতভাবে পাকিস্তান ইনিংস ও ৪৭ রানে হেরে যায়। সিরিজে টিকে থাকার লড়াইয়ে মুলতানে গতকাল শুরু হওয়া দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। স্বাগতিকেরা ১২৩.৩ ওভার ব্যাটিং করে ৩৬৬ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ১১৮ রান করেন গুলাম। ২২৪ বলের ইনিংসে ১১ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। ইংল্যান্ডের সেরা বোলার জ্যাক লিচ নিয়েছেন ৪ উইকেট। ব্রাইডন কার্স, ম্যাথু পটস ও শোয়েব বশির নিয়েছেন ৩, ২ ও ১ উইকেট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে