চতুর্থ দিনের শুরুতে মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেই চাপ সামলে দলকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন ইয়াসির আলী রাব্বি ও লিটন দাস। তবে শাহিন শাহ আফ্রিদির বাউন্সার ঠেকাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় রাব্বিকে। তাঁর বদলি (কনকাশন সাব) হিসেবে মাঠে নামেন নুরুল হাসান সোহান।
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মাঠে নেমে ভালো শুরুর পরও বাজে শট খেলে আউট হয়ে যান সোহান। সোহানের সেই শটই বাংলাদেশকে বিপদে ফেলেছে বলে মনে করেন কোচ রাসেল ডমিঙ্গো।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের খেলা শেষে আজ সংবাদ সম্মেলনে আসেন কোচ ডমিঙ্গো। সেখানে ভালো অবস্থায় থাকার পরও সোহানের বাজে শটে দল ডুবেছে বলে মন্তব্য করেন তিনি, ‘আমি মিডিয়াতে খেলোয়াড়দের নিয়ে সমালোচনা করতে চাই না। তবে আমার মনে হয় এর আগে (সোহান আউট হওয়ার আগে) কিছু মোমেন্টাম পেয়েছিলাম। আমার ধারণা আমরা ম্যাচে এগিয়েও ছিলাম। ৪ উইকেট হাতে নিয়ে আমরা তখন ১৯৬ রানে এগিয়ে ছিলাম।’
ভালো অবস্থায় থাকার পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে না পারায় হতাশ ডমিঙ্গো আরও বলেন, ‘দুই ব্যাটার ভালো অবস্থায় ছিল। যদি সেই জুটি আরও ৪-৫০ রান করতে পারত, তবে আমরা পাকিস্তানকে চাপে ফেলতে পারতাম। দিন শেষ হওয়ার আগে পাকিস্তান তখন এক ঘণ্টার মতো খেলতে পারত। আপনি যদি সোহানকেও জিজ্ঞেস করেন, তবে সেও বলবে সেই শটটা ও আর খেলবে না। এই শট খেলে সে নিজেকে ও দলকে নিচে নামিয়েছে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪১ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে