গত ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন লুকা মদরিচ। রিয়াল মাদ্রিদের এই তারকা মিডফিল্ডারকে নিয়েই কাতার বিশ্বকাপের দল ঘোষণা করল ক্রোয়েশিয়া। চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলবেন মদরিচ।
রাশিয়া বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে মদরিচ করেছিলেন ২ গোল এবং অ্যাসিস্ট করেছেন একটি। এই দুই গোলই করেছিলেন গ্রুপ পর্বে। নাইজেরিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে একটি করে গোল করেছিলেন তিনি। আর কোয়ার্টার ফাইনালে অ্যাসিস্ট করেছিলেন রাশিয়ার বিপক্ষে। ২০১৮ বিশ্বকাপে খেলা ৭ ম্যাচের মধ্যে একমাত্র ম্যাচটি ক্রোয়েশিয়া হারে ফাইনালে।
মদরিচ ছাড়াও ২০২২ বিশ্বকাপে মাঝমাঠের দায়িত্বে থাকবেন মাতেও কোভাচিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও পাসালিচের মতো তারকা ফুটবলাররা। আক্রমণভাগে আছেন ইভান পেরিসিচ ও আন্দ্রে কামারিচরা। রক্ষণে আছেন দেজান লভরেনের মতো ফুটবলার। ক্রোয়াটদের স্কোয়াডে গোলরক্ষক নেওয়া হয়েছে তিনজন।
এবারের বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে পড়েছে ক্রোয়েশিয়া। ২৩ নভেম্বর মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। ২৭ নভেম্বর কানাডার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে ক্রোয়েশিয়া। আর ১ ডিসেম্বর বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে গত বিশ্বকাপের রানার-আপরা।
ক্রোয়েশিয়া ২৬ সদস্যের দল:
গোলরক্ষক: ডোমিনিক লিভাকোভিচ (দিনামো জাগরেব), ইভিকা ইভুসিচ (ওসিজেক), ইভো গ্রিবিচ (আতলেতিকো মাদ্রিদ)
রক্ষণভাগ: জোসিপ স্ট্যানিসিচ (বায়ার্ন মিউনিখ), বোর্না বারিসিচ (রেঞ্জার্স), জোসিপ সুতালো (দিনামো জাগরেব), দেজান লোভরেন (জেনিত সেন্ট পিটার্সবার্গ), বোর্না সোসা (স্টুটগার্ট), জোস্কো গার্দিওল (আরবি লাইপজিগ), দোমাগোজ ভিদা (এ.ই.কে. এথেন্স), জোসিপ জুরানোভিচ (সেল্টিক), মার্টিন আর্লিক (সাসুলো)
মধ্যমাঠ: লুকা মদরিচ (রিয়াল মাদ্রিদ), লোভ্রো মাজের (রেঁনে), মাতেও কোভাচিচ (চেলসি), মার্সেলো ব্রোজোভিচ (ইন্টার), মারিও পাসালিচ (আতালান্তা), নিকোলা ভ্লাসিচ (তুরিনো), লুকা সুচিচ (আরবি স্যালজবুর্গ), ক্রিস্টিজান জেকিচ (এনট্রাখ্ট ফ্রাংকফুর্ট)
আক্রমণভাগ: ইভান পেরিসিচ (টটেনহাম), আন্দ্রেজ কামারিচ (হফেনহেইম), মার্কো লিভাজা (হাজদুক স্প্লিট), ব্রুনো পেটকোভিচ (দিনামো জাগরেব), আন্তে বুদিমির (ওসাসুনা), মিসলাভ ওরসিচ (দিনামো জাগরেব)।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৫ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে