উয়েফা নেশনস লিগে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারানোর ম্যাচে একটি গোল করেছেন অলিভার জিরু। গোলটি দিয়েই অনন্য এক রেকর্ড গড়েছেন ফ্রান্সের এই স্ট্রাইকার। সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড গড়েছেন তিনি। দলের অন্য গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে।
৬৫ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন জিরু। এই গোল করে ৬৩ বছরের এক পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। ফ্রান্সের জার্সিতে সবচেয়ে বেশি বয়সে গোল করার মালিক এখন তিনি। ৩৫ বছর ৩৫৭ দিনে এই রেকর্ড গড়েছেন এসি মিলানের এই স্ট্রাইকার। এর আগের রেকর্ডটি ছিল রজার মার্শের। ১৯৫৯ সালে স্পেনের বিপক্ষে ৩৫ বছর ২৮৭ দিনে গোলের রেকর্ডটি গড়েছিলেন ফ্রান্সের সাবেক এই ডিফেন্ডার।
অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্যারিয়ারে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় দুই নম্বরে আছেন জিরু। অস্ট্রিয়ার বিপক্ষে করা একমাত্র গোলটি তাঁকে শীর্ষ গোলদাতার কাছাকাছি নিয়ে এসেছে। ফ্রান্সের শীর্ষ গোলদাতা থিয়েরে অঁরি ১২৩ ম্যাচে গোল করেছেন ৫১টি। আর জিরু ৪৯ গোল করেছেন ১১২ ম্যাচে।
ক্যারিয়ারের পড়ন্ত সময়ে এসে জিরুর এমন গোল করার মানসিকতা দেখে অবাক হয়েছেন তাঁর সতীর্থ জোনাথন ক্লজ। দলের অভিজ্ঞ এই স্ট্রাইকারকে যোদ্ধার মানসিকতার সঙ্গে তুলনা করেছেন ক্লজ। তিনি বলেছেন, ‘জিরু নিজের প্রতি সত্য। সে এমন একজন, মাঠের বাইরে থেকেও দলকে সবকিছু দেয়। তাকে অভিনন্দন জানাতেই হবে। এটি সহজ ছিল না। তার মধ্যে যোদ্ধার মানসিকতা আছে।’
এবারের উয়েফা নেশনস লিগে ফ্রান্সের পারফরম্যান্স খুবই হতাশার। লিগ বিরতির আগে ‘এ১’ গ্রুপে ৪ ম্যাচে দুই হার ও দুই ড্র নিয়ে বাজে অবস্থায় ছিল কোচ দিদিয়ের দেশমের দল। লিগে রেলিগেশন হওয়ার পর্যায়ে পড়েছিল দলটি। তবে এই জয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে দেশটি। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বর্তমানে ৩ নম্বরে আছে দলটি। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ আছে শেষ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৬ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে