কাতার বিশ্বকাপের ফাইনালে থাকতে পারতেন সার্জিও আগুয়েরোও। যদি হৃদরোগের কারনে বাধ্য না হতেন অবসর নিতে। সে যাই হোক এবারের বিশ্বকাপে খেলতে না পারলেও আর্জেন্টিনা দলের সঙ্গে আছেন ম্যানচেস্টার সিটির কিংবদন্তি।
শুরু থেকেই বন্ধু লিওনেল মেসিকে সমর্থন করতে কাতারে আছেন আগুয়েরো। এবার রোববারের ফাইনালের আগে দলের অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে প্রিয় বন্ধুর সঙ্গে আবারও রুম শেয়ার করবেন তিনি।
আগুয়েরোর অবসরের পর থেকেই রুমে একা থাকেন মেসি। তাই ৩৬ বছর পর আবারও দেশকে চ্যাম্পিয়ন করতে নামার আগে বন্ধুকে উজ্জীবিত করতেই রুম শেয়ার করবেন সাবেক এই স্ট্রাইকার। এ বিষয়ে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শুধু অনুশীলনে নয়, ফাইনালের আগে মেসির সঙ্গে রুম শেয়ার করবেন প্রিয় বন্ধু আগুয়েরো।
ফাইনাই ম্যাচই বিশ্বকাপের শেষ ম্যাচ বলে ঘোষণা দিয়েছেন মেসি। ফলে শেষ সুযোগের সদ্ব্যবহার করতে চান তিনি। পঞ্চম বিশ্বকাপে খেলতে এসে দুর্দান্ত ছন্দেও আছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ৫ গোল নিয়ে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি। এখন ক্লাব সতীর্থের দেশ ফ্রান্সকে হারাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবেন খুদে জাদুকর। এর আগে নিশ্চয়ই বন্ধু ও সাবেক সতীর্থের সঙ্গ তাঁকে অনুপ্রেরণা জোগাবে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৬ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে