কনকাকাফ নেশনস লিগ যেন যুক্তরাষ্ট্রের ‘নিজস্ব সম্পত্তি’। টুর্নামেন্টের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল যুক্তরাষ্ট্র।
লাসভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে ফাইনালে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ছিল কানাডা। ১২ মিনিটে জিওভান্নি রেইনার অ্যাসিস্টে যুক্তরাষ্ট্রের প্রথম গোল করেন ক্রিস রিচার্ডস। প্রথমার্ধেই ব্যবধান আরেকটু বাড়িয়ে নেয় যুক্তরাষ্ট্র। ৩৪ মিনিটে গোল করেন ফোলারিন বালোগান। এবারও অ্যাসিস্ট করেন রেইনা। ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকেরা। ফাইনালে দাপট দেখিয়ে খেলেও সুবিধা করতে পারেনি কানাডা। ৬৪ শতাংশ বল দখল ও প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট ছিল ৪টি। দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি কোনো দলই। ২-০ গোলের জয়ে টানা দ্বিতীয় বার নেশনস লিগ শিরোপা জিতল যুক্তরাষ্ট্র।
২০১৯-২০ মৌসুমে প্রথমবার আয়োজিত নেশনস লিগও জিতেছিল যুক্তরাষ্ট্র। ডেনভারের সেই ফাইনালে প্রতিপক্ষ ছিল আরেক প্রতিবেশী মেক্সিকো। মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। প্রথম টুর্নামেন্টেও স্বাগতিক ছিল যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের গোল তিনটি করেছিলেন রেইনা, ওয়েস্টন ম্যাকেনি ও ক্রিস্টিয়ান পুলিসিচ।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে