লুসাইলে কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা-ফ্রান্স ধ্রুপদী ফাইনালকে ইস্যু করে অনেক জল ঘোলা হয়েছে। তবে লিওনেল মেসি যেন এগুলো থোড়াই কেয়ার করেন। এমনকি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) সতীর্থ কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তাঁর কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন মেসি।
বিতর্কের শুরু সেই ফাইনাল ম্যাচ থেকেই। গোল্ডেন গ্লাভসের পুরস্কার জয়ের পর এমিলিয়ানো মার্তিনেজের বিতর্কিত উদ্যাপন, ড্রেসিংরুমে এমবাপ্পেকে নিয়ে মার্তিনেজের ব্যঙ্গ করা—সবই ঘটেছে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার রাতেই। এরপর আর্জেন্টিনায় ছাদখোলা গাড়িতে এমবাপ্পের ‘পুতুল’ নিয়ে উদ্যাপন করছিলেন। মার্তিনেজের এই আচরণকে বাড়াবাড়ি দাবি করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ দায়ের করেছিলেন ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নোয়েল লে গ্রায়েত। তা ছাড়া এমবাপ্পের কফিন বানিয়ে পুড়িয়েছিলেন আর্জেন্টাইনরা। আর মেসির পিএসজি জার্সিকে পাপোশ বানানো হয়েছিল ফ্রান্সের এক পানশালায়।
মেসি জানিয়েছেন, এসব ঘটনা এমবাপ্পের সঙ্গে তাঁর সম্পর্কের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়ায়নি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘আমিও বিশ্বকাপের ফাইনাল হেরেছি। কী ঘটেছে, সে ব্যাপারে তার থেকে কিছুই জানতে চাইনি। তবে হ্যাঁ, আমরা ম্যাচ নিয়ে কথা বলেছি। যখন আমি ছুটিতে ছিলাম, আর্জেন্টিনায় কেমন উদ্যাপন হয়েছে, সে ব্যাপারে কথা বলেছি। কিন্তু সত্যি কথা এই যে এমবাপ্পের সঙ্গে আমার কোনো সমস্যা নেই।’
কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ প্রথমে ৩-৩ ড্র হয়েছিল। মেসি করেছিলেন ২ গোল এবং এমবাপ্পে করেছিলেন হ্যাটট্রিক। শেষ পর্যন্ত টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা জেতে আর্জেন্টিনা। যেখানে টুর্নামেন্টে টুর্নামেন্টে ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে। দুটো গোলে অ্যাসিস্টও করেছিলেন ফরাসি ফরোয়ার্ড। আর ৭ ম্যাচে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করে মেসি জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরষ্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরষ্কার জেতার কীর্তি গড়লেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩৮ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে