মেয়েদের ফুটবল বিশ্বকাপে সান্ত্বনার পুরস্কার পেয়েছে সুইডেন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়েছে তারা। এ নিয়ে মোট চারবার বিশ্বকাপে তৃতীয় হলো সুইডিশ মেয়েরা।
সানকর্প স্টেডিয়ামে শুরু থেকেই স্বাগতিকদের উপর আক্রমণ করতে থাকে সুইডেন। খেলা শুরুর প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারত সুইডেনের মেয়েরা। কিন্তু সে যাত্রায় অস্ট্রেলিয়াকে রক্ষা করেছে গোলরক্ষক ম্যাকেঞ্জি আর্নল্ড। স্টিনা ব্ল্যাকস্টেনিয়াসের শট রুখে দেন তিনি। সে যাত্রায় ত্রাণকর্তা হলেও ৩০ মিনিটে অস্ট্রেলিয়াকে রক্ষা করতে পারেননি ম্যাকেঞ্জি। পেনাল্টি থেকে দলকে গোল এনে দেন সুইডেনের উইঙ্গার ফ্রিডোলিনা রোল্ফো।
আর বিরতির পর ৬২ মিনিটে অস্ট্রেলিয়ার জালে শেষ পেরেক দেন সুইডিশ অধিনায়ক কোসোভারে অ্যাসলানি। এতে করে ১৯৯১,২০১১ ও ২০১৯ বিশ্বকাপের পর আবারও তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার একবারই সুযোগ পেয়েছিল সুইডেন। ২০০৩ বিশ্বকাপে জার্মানির কাছে ২–১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।
এবারের বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে সুইডেনের প্রতিপক্ষ ছিল স্পেন। শেষ চারের ম্যাচে ২-১ গোলে তাদের হারিয়ে প্রথমবার ফাইনালে ওঠে স্পেন। অন্য সেমিতে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। স্বাগতিকেরা হেরে যায় ৩-১ গোলে। আগামীকাল ফাইনালে স্পেন–ইংল্যান্ডের মধ্যে যে দল জিতবে তারাই প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে