নতুন কোচ অস্কার ব্রুজোনের অধীনে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এলিটা কিংসলে। ভিসা জটিলতায় সাবেক এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের বাংলাদেশ দলে খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। সাফের দলে ডাক পাওয়ায় অনেকটা কেটে গেল সেই সংশয়ের মেঘ।
সাফের কোচ হিসেবে আজ অস্কার ব্রুজোনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন বাফুফের সহসভাপতি ও জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ।
জাতীয় দলের দায়িত্ব প্রথমবারের মতো পেয়ে খুব বেশি চমক রাখেননি অস্কার। দলে নতুন মুখ কেবল এলিটা। দলে ফিরেছেন আবাহনীর উইঙ্গার জুয়েল রানা ও গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। সাফকে সামনে রেখে ৪-৩-৩ ফরমেশনে আক্রমণাত্মক ফুটবল খেলবে বাংলাদেশ, এমনটাই জানালেন অস্কার।
সাফের বাংলাদেশ দল
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহীদুল ইসলাম সোহেল, আশরাফুল ইসলাম রানা
রক্ষণ: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফী, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মোহাম্মদ আতিকুজ্জামান, মেহেদী হাসান, হৃদয়
মাঝমাঠ: আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, সাদ উদ্দিন, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, মানিক হোসেন মোল্লা
আক্রমণ: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, এলিটা কিংসলে, মতিন মিয়া, জুয়েল রানা, সুমন রেজা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে