
আর্জেন্টিনার কাছে এক হালি গোলে হজমের পর দরিভাল শেষ জুনিয়রের ব্রাজিল অধ্যায় শেষ। তাঁর জায়গায় নতুন করে ব্রাজিলের কোচ হচ্ছেন কে? এ নিয়ে চলছে বেশ আলোচনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম তালিকায় কয়েকজনের নামই এসেছে। এর মধ্যে ছিলেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিও। তবে রিয়াল কোচ ব্যাপারটি উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, আপাতত রিয়ালের সঙ্গেই আছেন তিনি।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও রোনালদো নাজারিও নাকি আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করছেন। তবে এই ইতালিয়ান কোচ বললেন ভিন্ন কথা, ‘রোনালদোর সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে কিনা, আমার মনে নেই। আমরা অন্য অনেক বিষয় নিয়েই কথা বলি, দেখা করি, অনেক কথা হয় আমাদের, তবে এই বিষয় নিয়ে নয়।’
২০২৬ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি রয়েছে আনচেলত্তির। সে প্রসঙ্গে টেনে বললেন, ‘ (রিয়ালের সঙ্গে) চুক্তি পরিষ্কার, এটা নিয়ে কিছু বলার নেই আমার। ব্রাজিল, তাদের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি আমার ভালোবাসা অনেক। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার চুক্তি রয়েছে।’ আজ লেগানেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিবিএফ থেকে তাঁর সঙ্গে কথা হয়েছে কি না, এমন প্রশ্নে বললেন, ‘না, একদমই না।’
সম্ভাব্য কোচ হিসেবে আনচেলত্তির পাশাপাশি আলোচনায় আছেন পেপ গার্দিওলা, ফিলিপে লুইস ও জর্জে হেসুস। তবে এই বিষয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা দেয়নি সিবিএফ। তারা জানিয়েছে, নতুন কোচের খোঁজে আছে তারা।
এর মধ্যে স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার সঙ্গে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত। তাঁকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে জোর আলোচনায় আছেন সৌদি ক্লাব আল হিলালের পর্তুগিজ কোচ হেসুস। তিনি, ফেনারবাচে, বেনফিকা ও স্পোর্টিং ক্লাবেরও সাবেক কোচ ছিলেন।
পর্তুগিজ লিগে বেনফিকাকে নিয়ে আধিপত্য দেখিয়েছেন। ফ্লামেঙ্গোর হয়ে কোপা লিবার্তোদোরেস জিতেছেন। সৌদি লিগে তাঁর অধীনে দারুণ খেলছে আল হিলাল। সবশেষ মৌসুমে আল হিলার জিতেছে সৌদি প্রো লিগের শিরোপা।
আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকেই ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার জোর দাবি জানান সমর্থক ও সাবেকরা। গুঞ্জনে ডালপালা মেলে, সে পথেই নাকি হাঁটছিল ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অবশেষে সেটিই সত্যি হলো।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, দরিভাল জুনিয়রকে বরখাস্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ব্রাজিলিয়ান কনফেডারেশন জানাচ্ছে, কোচ দরিভাল জুনিয়র আর দায়িত্বে নেই। বোর্ড তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে। এখন থেকে সিবিএফ তার বদলি সন্ধান করবে।’
৬২ বছর বয়সী দরিভাল ২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিল দলের দায়িত্বে নেন। তার আগে তিনি ব্রাজিলের বিভিন্ন ক্লাব পরিচালনা করেছেন। তাঁর অধীনে ১৬টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে ৭টি জয়,৬ টিতে ড্র এবং ৩ ম্যাচে হেরেছে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে