আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক চলছেই। যেখানে ফ্রান্স একটু বেশিই অসন্তুষ্ট। তারা অনলাইনে পিটিশনও দাখিল করে ফেলেছে। এবার ফ্রান্সের পিটিশনকে পাল্টা জবাব দিল আর্জেন্টিনা।
ফ্রান্সের পিটিশনের জবাবে ভ্যালেন্তিন গোমেজ নামের এক আর্জেন্টাইন টুইট করেছেন। টুইটে ফরাসিদের কান্নাকাটি করতে বারণ করা হয়েছে। গোমেজ বলেন, ‘যদি বিশ্বকাপের ফাইনাল আবারও খেলতে ফ্রান্স স্বাক্ষর সংগ্রহ করে, আমি প্রস্তাব দিচ্ছি যে আমাদের সকল আর্জেন্টাইনদের একত্রিত হওয়ার সুযোগ কাজে লাগাতে। ফ্রান্সের কান্না থামাতে আমরা স্বাক্ষর সংগ্রহ করি এবং একই সঙ্গে স্বাক্ষর সংগ্রহের বিশ্বকাপও জিতে যাই।’ কয়েক ঘণ্টার মধ্যে আর্জেন্টাইনের এই পিটিশনে ৩০ হাজারেরও বেশি স্বাক্ষর হয়ে গেছে। সামাজিক মাধ্যমে অনেকে আর্জেন্টিনাকে যোগ্য চ্যাম্পিয়ন দাবি করে মন্তব্য করেছেন।
লুসাইলে ১৮ ডিসেম্বর ২২ তম বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। প্রথমার্ধে আর্জেন্টিনা ২-০ তে এগিয়ে গিয়েছিল। এরপর ৯০ মিনিটে ২-২ এবং ১২০ মিনিট শেষে ম্যাচের ফল দাঁড়ায় ৩-৩। শেষ পর্যন্ত টাইব্রেকারে শিরোপা জেতে আর্জেন্টিনা। এই ফাইনাল ম্যাচ পুনরায় হওয়ার জন্য ফরাসি সমর্থকেরা গত পরশু অনলাইনে পিটিশন দায়ের করেছেন। যেখানে ২ লাখের অধিক ফরাসি স্বাক্ষর করেছিলেন। পিটিশনে দাবি করা হয়েছিল, ‘রেফারি বিক্রি হয়ে গেছেন।’ এমনকি ম্যাচের ২৩ মিনিটের সময় মেসি যে পেনাল্টি নিয়েছেন, সেটা নিয়েও পিটিশনে প্রশ্ন তোলা হয়েছে। তাদের মতে, আনহেল দি মারিয়াকে ডি বক্সে উসমান দেম্বেলে গুরুতর ফাউল করেননি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে