কদিন আগে হঠাৎ করেই সামাজিক মাধ্যমে পেলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পেলের নাতি আর্থার আরান্তেস দো নাসিমান্তোকে অনেকে দাদুর মৃত্যুর শোকবার্তাও জানিয়েছিলেন। তাতে রীতিমতো হতাশ হয়েছেন আর্থার। আর্থার জানিয়েছেন, তাঁর দাদু (পেলে) ব্রাজিলের হাতে ষষ্ঠ শিরোপা দেখবেন।
২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এটাই ব্রাজিলের সর্বশেষ শিরোপা। আজ ৯৭৪ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। এই ম্যাচসহ টানা ৪ ম্যাচ জিতলেই ২০ বছর পর বিশ্বকাপ জিতবে ব্রাজিল। যা হবে সেলেসাওদের ষষ্ঠ শিরোপা। আর্থার জানিয়েছেন, দাদু (পেলে) এই ষষ্ঠ শিরোপা দেখবেন। পেলের নাতি বলেছেন, ‘কেউ কেউ আমাকে বলছিলেন ‘রেস্ট ইন পিস পেলে’। একসময় তিনি (পেলে) মারা যাবেন কিন্তু আজ না। তিনি ভালো হচ্ছেন। এটা সময়ের ব্যাপার মাত্র। তিনি ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা নিতে দেখবেন।’
কোলন ক্যান্সারে আক্রান্ত পেলেকে গত মঙ্গলবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। কেমোথেরাপিতে সাড়া দিচ্ছেন না পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি ফুটবলার পরে ভক্তদের আশ্বস্ত করেছেন। হাসপাতাল থেকেই নিজের টুইটার অ্যাকাউন্টে সুস্থতার কথা জানিয়েছেন পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি লিখেছেন, বলেছেন, ‘বন্ধুরা, আমি অনেক ভালো আছি। স্বাভাবিকভাবেই আমার চিকিৎসা চলছে। আমি ঈশ্বরে খুব বিশ্বাস করি এবং পৃথিবীর সব প্রান্ত থেকে ভক্তদের ভালোবাসা আমাকে বেঁচে থাকার সাহস যোগাচ্ছে। বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছি। সবকিছুর জন্য আপনাদেরকে ধন্যবাদ।’
ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছেন পেলে। ৭৭ গোল করে ব্রাজিলিয়ানদের সর্বোচ্চ গোলদাতা তিনি। অ্যাসিস্ট করেছেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮,১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন এই কিংবদন্তি ফুটবলার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে