
ঐতিহ্যবাহী দ্বৈরথ মাঠে গড়ানোর আগে ছিল শিরোপা লড়াইয়ের ঝাঁজ। যদিও মাঠের লড়াইয়ে দেখা যায়নি সেই উত্তাপ। আবাহনী লিমিটেডের কাছে সুযোগ ছিল বটে। কিন্তু ১০ জনের মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় আদায় করতে পারেনি মারুফুল হকের দল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে গোলশূন্য ড্র হয়েছে ঢাকা ডার্বি।
ম্যাচের নবম মিনিটে রাফায়েল অগুস্তো ফ্রি-কিকে সুমন রেজার হেড খুঁজে পায়নি জাল। ১৮ মিনিটে কামরুলের দূরপাল্লার শট পোস্টের অনেকটা ওপর দিয়ে চলে যায়। ২৩ মিনিটে আবাহনী গোলরক্ষক মিতুল মারমার দিকে গ্যালারি থেকে বোতল ছুড়ে মারতে থাকেন মোহামেডান সমর্থকেরা। ৩২ মিনিটে মোহাম্মদ হৃদয়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন শাকিল আহাদ তপু।
৪২ মিনিটে আবাহনীর এক খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করায় মাহবুব আলমকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি সাইমুন হাসান। ফলে ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। তাতে আবারও ক্ষুব্ধ হয়ে মাঠের ভেতর স্মোক ফ্লেয়ার ছুড়তে থাকেন সাদা-কালো সমর্থকেরা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে খেলা বন্ধ থাকে প্রায় ১০ মিনিটের মতো। যোগ করা সময়ের ১৩ মিনিটে তপুর ক্রস থেকে এমানুয়েল টনির হেড লক্ষ্যভেদ করতে পারেনি।
বিরতির পর দুই দলই যেন ঝিমিয়ে পড়ে কিছুটা। তবে ৬৬ মিনিটে সহজ গোল হাতছাড়া করে আবাহনী। মেহেদী হাসানের কাছ থেকে বল কেড়ে নিয়ে গোলরক্ষক সুজন হোসেনকে একা পেয়ে যান অগুস্তো। সেই বাধা অবশ্য পেরোতে পারেননি তিনি। ফিরতি বলে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ ইব্রাহিম। কিন্তু তাঁর লক্ষ্যহীন শট হতাশ করে আকাশি-নীল সমর্থকদের। ৭২ মিনিটে মোহামেডানের মুজাফফরভের শট গোললাইন দিয়ে বাইরে চলে যায়।
শেষ মুহূর্তে মোহামেডানের ওপর চাপ বাড়ায় আবাহনী ৮০ মিনিটে বক্সের ভেতর থেকে সুমন রেজার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সুজন। এরপর টানা অসাধারণ কয়েকটি সেভ দেন তিনি। তাই একজন কম নিয়ে মোহামেডানের ড্র করার পেছনে বড় অবদান রয়েছে তাঁর।
এই ড্রয়ে শিরোপা লড়াইয়ে ব্যবধান একই রয়ে গেল। ১২ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আবাহনী। তিনে থাকা বসুন্ধরা কিংসের (২১) সামনে সুযোগ ছিল ব্যবধান কমানোর। তবে মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। অপর ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন জয় পেয়েছে ২-০ গোলে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৬ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে