
শেফিল্ড ইউনাইটেডে এর চেয়ে সুন্দর অভিষেক আর কী হতে পারত হামজা চৌধুরীর জন্য! তাঁর অভিষেকে ক্লাব জিতেছে। তিনি নিজেও জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
প্রাইড পার্ক স্টেডিয়ামে গত রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছে ডার্বি কাউন্টি ও শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচে ১–০ গোলে জিতেছে শেফিল্ড। ম্যাচের সেরা ফুটবলার বেছে নিতে শেফিল্ড ইউনাইটেড সামাজিক মাধ্যমে একটি ভোটের আয়োজন করেছিল। ভোটাভুটিতে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা হামজাই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। বলের পেছনে হামজার ছোটার একটি ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে শেফিল্ড। ক্যাপশন দিয়েছে, ‘অভিষেকে ম্যান অব দ্য ম্যাচের পারফরম্যান্স।’ ক্যাপশনে করমর্দনের ইমোজি ব্যবহার করেছে শেফিল্ড।
ডার্বি কাউন্টির বিপক্ষে গতকাল একমাত্র গোলটি করেছেন শেফিল্ডের ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। তবে হামজার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার কারণ অন্য কিছু। তাঁর পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায়, ম্যাচে ৬১ বার বল ছুঁয়েছেন। নিখুঁত পাস দিয়েছেন ৮০ শতাংশ। ড্রিবলে শতভাগ সফল হামজা প্রতিপক্ষের থেকে তিনবার বল কাড়তে সক্ষম হয়েছেন।
১-০ গোলের জয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে শেফিল্ড ইউনাইটেড। তাদের পয়েন্ট ৬১। সবার ওপরে থাকা লিডস ইউনাইটেডের পয়েন্ট ৬৩। দুটি দলই ৩০টি করে ম্যাচ খেলেছে। চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। শেফিল্ডকে হামজা প্রিমিয়ার লিগে নিতে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে।
চ্যাম্পিয়নশিপের আগে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে লেস্টার সিটির জার্সিতে হামজা খেলতে পেরেছেন কেবল ৪ ম্যাচ। যার মধ্যে তিন বার খেলেছেন বদলি হিসেবে। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে বেশির ভাগ সময় বাংলাদেশি এই ফুটবলারকে বেঞ্চে কাটাতে হয়েছে। সব ঠিক থাকলে মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে হামজার।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে