
ট্যাক্স ফাঁকির মামলায় বিচারের মুখোমুখি রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। আগামী বুধবার মাদ্রিদের এক আদালতে শুরু হবে বিচার প্রক্রিয়া। ৬৫ বছর বয়সী আনচেলত্তির বিপক্ষে অভিযোগ, ২০১৪ এবং ২০১৫ সালের আয়কর রিটার্নে ছবি স্বত্ব প্রাপ্ত আয়ের কোনো তথ্য দেননি তিনি। যার কারণে স্পেনের রাজস্ব বিভাগ ১০ লাখের বেশি ইউরোর রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। ২০২৩ সালে স্পেনের এক আদালত আনচেলত্তির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছিলেন, তবে সে সময় কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
এ দিকে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এসেছে রিয়াল মাদ্রিদের চার তারকা ফুটবলার—কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, আন্তেনিও রুদিগার ও দানি সেবায়োসের বিরুদ্ধে। এরই মধ্যে তদন্ত শুরু করেছে উয়েফা। চলতি মৌসুমে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে রিয়ালের ফুটবলাররা। ওয়ান্দা মেত্রোপোলিতানোতে সেদিন সমর্থকদের সঙ্গে বিজয় উদ্যাপন করতে গিয়ে দর্শকদের সামনে অশোভন অঙ্গভঙ্গি করার অভিযোগ এসেছে এই চার খেলোয়াড়ের বিরুদ্ধে।
টিভি স্ক্রিনে দেখা যায়, জার্মান ডিফেন্ডার রুদিগার সম্ভবত গলা কেটে ফেলার অঙ্গভঙ্গি করেছেন, যা দৃশ্যত আতলেতিকো দর্শকদের দিকে ছিল। এমবাপ্পে সম্ভবত প্যান্টি ধরার অঙ্গভঙ্গি করেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন, আতলেতিকো গত সপ্তাহে রিয়াল খেলোয়াড়দের অশোভন আচরণ নিয়ে উয়েফার কাছে রিপোর্ট করেছে।
এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, রিয়ালের চার খেলোয়াড়ের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ অভিযোগ তদন্ত করার জন্য একজন নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ক পরিদর্শক নিয়োগ করা হয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে