টানা দুই ড্রয়ের পর কলম্বিয়ার বিপক্ষে জিতেছিল ব্রাজিল। পরের ম্যাচেই আবার আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। আগের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতলেও সমর্থকদের তারা সন্তুষ্ট করতে পারেনি। উল্টো সেই জয়ের পর রাফিনহা-ভিনিসিয়ুসেরা হুংকার দেন আর্জেন্টিনাকে উড়িয়ে দেওয়ার। মাঠে খেলায় যেটি ছিল দৃশ্যহীন।
হারের পর ব্রাজিলের অধিনায়ক মার্কিনিয়োস ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে। কোচ দরিভাল জুনিয়র বললেন, তাঁদের রীতিমতো উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়েরাও ব্রাজিলকে জবাব দিতে শুরু করেছেন। লিয়ান্দ্রো পারাদেস-এমিলিয়ানো মার্তিনেজেরা এরই মধ্যে প্রতিক্রিয়া দেখিয়েছেন।
অবশেষে মুখ খুললেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এই ম্যাচে যদিও চোটের কারণে ছিলেন না এই মহাতারকা। বুধবার মেসির ইনস্টাগ্রাম পোস্টে মিলল ব্রাজিলকে দেওয়া খোঁচার ইঙ্গিত, ‘এই জাতীয় দল মাঠের ভেতরে-বাইরে, যেখানেই হোক না কেন, সব সময় ফুটবল দিয়েই জবাব দেয়। গত রাতের দুর্দান্ত ম্যাচ ও উরুগুয়ের বিপক্ষে জয়ের জন্য অভিনন্দন।’
গত এক দশকে ব্রাজিলের জালে ৪ গোল দিতে পারেনি আর্জেন্টিনা। সবশেষ ২০১২ সালের জুনে ফিফা প্রীতি ম্যাচে মেসির হ্যাটট্রিকে ব্রাজিলকে ৪-৩ গোলে হারিয়েছিল তারা। এবার তো ব্যবধানটাও আরও সমৃদ্ধ। ২৬ মিনিটে ব্রাজিলের করা একমাত্র গোলটির পুরো দায়ভার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর। ডি-বক্সের বাইরে ফাঁকা জায়গায় বল নিয়ে নাড়াচাড়া করছিলেন কিছু সময়। সেই সুযোগে ছুটে গিয়ে তাঁর থেকে বল কেড়ে নিয়ে গোলটি করেন মাতিয়াস কুনহা। ব্রাজিল নিজেরা কোনো সুযোগই তৈরি করতে পারেন সেভাবে।
ম্যাচের আগে রাফিনহা ব্রাজিলিয়ান গ্রেট রোমারিওকে দেওয়া সাক্ষাৎকারে রোমারিও টিভিকে বলেছিলেন, ‘আমরা তাদের হারিয়ে দেব। সেটা অবশ্যই হবে। সেটা হোক মাঠ কিংবা মাঠের বাইরে।’ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘নিশ্চিতভাবে আমি আর্জেন্টিনার বিপক্ষে গোল করব। আমার কাছে যা আছে, সবটুকু ঢেলে দেব।’ ভিনিসিয়ুস বলেছিলেন, ‘আর্জেন্টিনাকে হারানোর পর আমি ঘুমাব।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৫ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে