জাপানের টোকিওর সাইতামা স্টেডিয়ামে ৫০ হাজার দর্শকের সামনে কী লজ্জায় না পড়তে হলো চীনা ফুটবলারদের। একের পর এক গোল হজম, জাল থেকে শুধু বল বের করে আনতে আনতেই সময় গেল তাঁদের।
আজ ২০২৪ বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ম্যাচে একটি, দুটি নয়—জাপানের বিপক্ষে ৭ গোল হজম করেছে চীন! শোধ দিতে পারেনি একটি গোলও।
প্রথমার্ধে অবশ্য দুটি গোল দিতে পেরেছিল জাপান। দুটি গোলই করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দুই তারকা। ১২ মিনিটে লিভারপুল মিডফিল্ডার ওয়াতারো এন্ডোর হেডে এগিয়ে যায় সামুরাই ব্লুরা। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ান ব্রাইটন উইঙ্গার মিতোমা। চোটের কারণে এ বছরের অধিকাংশ ম্যাচ খেলতে পারেননি তিনি। গত জানুয়ারির এশিয়ান কাপের পর এবারই জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন মিতোমা।
বিরতির পর গোল উৎসবে মেতে উঠে জাপানিজরা। ৫২ ও ৫৮ মিনিটে জোড়া গোল করেন লিভারপুল ছেড়ে ২০২২ সালে মোনাকোতে যাওয়া তাকুমি মিনামিনো। বদলি নামার ৭৭ মিনিটে ব্যবধানটা ৫-০ করেন আরেক ফরাসি রেইমসের উইঙ্গার জুনাইয়া ইতো। ১০ মিনিট পর গোল পান আরেক বদলি নামা দাইজেন মায়েদা।
যোগ করা পঞ্চম মিনিটে চীনের কফিনে শেষ পেরেকটি মারেন তাকেফুসা কুবো। দুটি অ্যাসিস্টও করেছেন এই রিয়াল সোসিয়েদাদ উইঙ্গার। ইতোও করেছেন দুটি অ্যাসিস্ট।
২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলে হেরেছিল স্বাগতিক ব্রাজিল। সেই হারের পর সেলেসাওদের গায়ে বসেছিল ‘সেভেন আপ’ তকমা। ২০০২ সালে সবশেষ বিশ্বকাপে খেলা চীনের গায়েও আজ সেই লজ্জার তকমা লাগিয়ে দিল এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে