ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এক যুগের সম্পর্কের সমাপ্তি হলো স্প্যানিশ গোলরক্ষক দাভিদ দে হেয়ার। গত জুনে রেড ডেভিলদের সঙ্গে চুক্তি শেষ হয় তাঁর। এরপর আর চুক্তি নবায়নের পথে হাঁটেনি দুই পক্ষ।
৩২ বছর বয়সী দে হেয়া ওল্ড ট্রাফোর্ড ছাড়ছেন ফ্রি এজেন্ট হিসেবে। বিষয়টি আগেই নিশ্চিত ছিল। আজ ইউনাইটেড ছাড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ‘আমি সকল ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের এই বিদায় বার্তা পাঠাতে চাই। প্রিয় স্যার অ্যালেক্স ফার্গুসন এখানে আনার পর আমরা অনেক কিছু অর্জন করেছি।’
কোচ এরিক টেন হাগ ইন্টার মিলান থেকে গোলরক্ষক আন্দ্রে ওনানাকে ওল্ড ট্রাফোর্ডে আনতে যাচ্ছেন। এই খবর চাউর হওয়ার কয়েক দিনের মাথায় ক্লাব ছাড়লেন দে হেয়া। ২০১১ সালে ১৮.৯ মিলিয়ন পাউন্ডে নিজের প্রথম ক্লাব আতলেতিকো মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টারে আসেন তিনি। ১২ বছরে রেড ডেভিলদের গোলপোস্টের নিচে ৫৪৫ ম্যাচে ১৯০টি ক্লিন শিট করেছেন তিনি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪২ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে