সুখের সময় যে দীর্ঘস্থায়ী হয় না, লামিনে ইয়ামালের দিকে তাকালেই তা স্পষ্ট বোঝা যাবে। এই তো কদিন আগে স্পেন ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর প্রেমিকা অ্যালেক্স প্যাডিয়ার সঙ্গে উদ্যাপন করেছেন ইয়ামাল। এবার প্রেমিকার সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রেমিকা প্যাডিয়াকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন ইয়ামাল। ঘটনাটি ঘটেছে একটি লাইভস্ট্রিম ভিডিও ভাইরাল হওয়ার পর। ভাইরাল হওয়া ভিডিওতে প্যাডিয়াকে অন্য কারো কোলে বসে থাকতে দেখা গেছে। বিস্তারিত পরে জানা না গেলেও সামাজিক মাধ্যমে কোনো কিছু একবার ভাইরাল হলে
ভক্ত-সমর্থকদের কি সহজে থামিয়ে রাখা যায়! বার্সেলোনার ভক্ত-সমর্থকেরা ইয়ামালের পক্ষে কথা বলছেন এবং প্যাডিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন। বার্সেলোনার আঁতুড়ঘর বলে পরিচিত লা মাসিয়া অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন ইয়ামাল। ক্লাবটিতে এক মৌসুম খেলে এরই মধ্যে নজর কেড়েছেন স্প্যানিশ তরুণ ফুটবলার।
বাংলাদেশ সময় গত ১৪ এপ্রিল রাতে ইউরোর ফাইনালে মুখোমুখি হয় স্পেন-ইংল্যান্ড। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থ ইউরো জেতে স্পেন। বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে শিরোপাজয়ের পর ক্যামেরাবন্দী হয়েছেন ইয়ামাল ও প্যাডিয়া। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট শেষে তাঁরা মিলানে ঘুরতে গেছেন। মিলান শেষে ইয়ামাল ও প্যাডিয়া পাড়ি জমান গ্রিসে। সেখানে ব্রেকফাস্টের বেশ কিছু ছবি তাঁরা সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ধীরে ধীরে এই জুটির সম্পর্কের ব্যাপার প্রকাশ্যে আসে।
ইয়ামালের প্রেমিকা প্যাডিয়া টিকটকে এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছেন। সাড়ে ৭ লাখেরও বেশি টিকটক ফলোয়ার প্যাডিয়ার রয়েছে বলে জানা গেছে। ইউরো ২০২৪ দিয়েই সংখ্যাটা দ্বিগুণ করেছেন প্যাডিয়া।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৬ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে