সুন্দরী নারী ফুটবলারদের মধ্যে অন্যতম আনা মারিয়া মার্কোভিচ। বেশ জনপ্রিয়ও এই সুন্দরী নারী ফুটবলার। তবে এবার দেখলেন জনপ্রিয়তার বিপরীত চিত্রও। সামাজিক যোগাযোগমাধ্যমে বিকিনি পরা কয়েকটি ছবি দিয়ে অশ্লীল মন্তব্যের শিকার হয়েছেন মার্কোভিচ।
মার্কোভিচ ক্রোয়েশিয়ার একজন নারী ফুটবলার। অভিষেকের সময় থেকেই বিদেশি গণমাধ্যমগুলো তাঁকে বিশ্বের অন্যতম সুন্দরী নারী ফুটবলার বলে আসছে। রাতারাতি তাই জনপ্রিয়তাও পেয়েছেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যাও অনেক। এবার ইনস্টাগ্রামেই বিকিনি পরা কিছু ছবি পোস্ট করে বিপাকে পড়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কোভিচ বলেছেন, ‘বিকিনি পরা ছবিগুলোর জন্য তিনি খুবই কুরুচিকর মন্তব্য পাচ্ছেন। এর মধ্যে এমন কিছু লোক আছে, যারা ম্যানেজারের ভান ধরেছে। তবে আমি জানি তারা আমার কাছে কী চায়। তারা কোনো দিন আমাকে ফুটবল খেলতে দেখেনি, শুধু বাইরের দিকে তাকায়। এটি খুবই দুঃখের বিষয়। আমি জানি না একজন মানুষ কেন এমনটা করে।’
কিছু মজার বার্তাও পেয়েছেন মার্কোভিচ। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘কিছু বার্তা এমন এসেছে যে তারা আমাকে খাবার পরিবেশন করতে চায়। আবার অনুশীলনের পর আমার জুতাও পরিষ্কার করে দিতে চায়।’
সাক্ষাৎকারে তিনি নিজের পছন্দের খেলোয়াড়ের নাম বলেছেন। ক্রোয়েশিয়া ফুটবল দলের অধিনায়ক লুকা মদরিচকে ভালো লাগে। তবে ক্রিস্টিয়ানো রোনালদোও তাঁর প্রিয় খেলোয়াড়। কারণ রোনালদোর শৃঙ্খলা তাঁকে মুগ্ধ করে।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে