আরেকটি আর্জেন্টিনা ম্যাচ। আরেকবার আর্জেন্টিনার উদ্ধারকর্তা লিওনেল মেসি। যদিও এদিন ম্যাচের প্রথমার্ধেই গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছেন তিনি। এরপর আর্জেন্টিনা যে তিনটি গোল দিয়েছে, তিনটিতেই অবদান তাঁর। আবারও ম্যাচের সেরা মেসি। তবে এসব ব্যক্তিগত অর্জন নয়, এবার অধরা শিরোপাটা হাতে তুলতে চান আর্জেন্টাইন তারকা।
কোপা আমেরিকার শেষ আটে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। শিরোপা থেকে আর দুই ধাপ দূরে আছেন আলবিসেলেস্তেরা। সামনে থেকেই দলকে এগিয়ে নিচ্ছেন মেসি। গ্রুপ পর্ব আর আজকের কোয়ার্টার ফাইনাল মিলিয়ে কোপায় আর্জেন্টিনা পাঁচ ম্যাচ খেলেছে। পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ১০ গোল পাঠিয়েছে তারা। এর ৮টিতেই ভূমিকা রয়েছে মেসির। নিজে চার করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চার গোল। আজ যেমন দুটি গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন, তৃতীয় গোলটি নিজে করেছেন।
ম্যাচ শেষে এসব ব্যক্তিগত অর্জনে বরাবরের মতো অনীহার কথাই জানালেন মেসি, ‘ব্যক্তিগত পুরস্কার আমার কাছে সব সময় গৌণ। আমরা এখানে শিরোপা জেতার লক্ষ্যে এসেছি। এবার শিরোপাটা জিততেই চাই।’
কোপায় এখন পর্যন্ত যেটুকু পথ এগিয়েছেন, তাতেই সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন মেসি। বলেছেন, ‘দলের সবাইকে অভিনন্দন। অনেক দিন হলো সবাই পরিবারের বাইরে আছি। কিন্তু আমাদের লক্ষ্য একটাই—শিরোপা জেতা।’
এদিন ম্যাচের শুরুটা অবশ্য সহজ ছিল না আর্জেন্টিনার জন্য। শুরুতে বলের দখলে এগিয়ে থাকলেও এলোমেলো খেলেছেন লাওতারো মার্টিনেজরা। ডি-বক্সে গোলরক্ষককে একা পেয়েও মেসি নিজেই সহজ গোলের সুযোগ হাতছাড়া করেছেন। প্রথমার্ধের শেষ দিকে মেসির বাড়ানো বল থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন রদ্রিগো ডি পল। এই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে আর্জেন্টিনা। মেসিও বলেছেন সেই কথা, ‘ম্যাচটা সহজ ছিল না আমাদের জন্য। মাঠের অবস্থাও ভালো ছিল না। আমরা জানতাম প্রতিপক্ষ সহজে ছাড় দেবে না। প্রথম গোলটাই ম্যাচে ফিরতে সাহায্য করেছে। সবচেয়ে ভালো ব্যাপার, এরপর আমরা আরও গোল করতে পেরেছি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে