লিভারপুলের জার্সিতে নতুন রেকর্ড গড়লেন মোহামেদ সালাহ। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগে এখন সর্বোচ্চ গোলদাতা তিনি। ভেঙে দিলেন নিউক্যাসল ইউনাইটেডের সাবেক ইংলিশ কিংবদন্তি অ্যালেন শিয়েরারের ১০ গোলের রেকর্ড।
ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে রেড ডেভিলদের বিপক্ষে প্রিমিয়ার লিগে ১০-এর বেশি গোল করলেন সালাহ। গতরাতে ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি থেকে লিভারপুলকে ২-২ গোলে সমতায় ফেরান মিসরীয় ফরোয়ার্ড।
লিগে ইউনাইটেডের বিপক্ষে সালাহর গোলসংখ্যা—১১। গতকাল মাঠে নামার আগে এ তালিকায় তিনি পাশাপাশি ছিলেন শিয়েরারের।
নতুন কীর্তি গড়লেও লিভারপুলকে জেতাতে পারেননি সালাহ। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েও জিততে পারেনি অলরেডরা। উল্টো ৬৭ মিনিটে ২-১ গোলে লিড নিয়ে নেয় ইউনাইটেড। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে সেই গোল শোধ দেন সালাহ।
পয়েন্ট ভাগাভাগি করতে হওয়ায় আবারও তালিকার শীর্ষে ফেরার সুযোগ হারাল লিভারপুল। ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইয়ুর্গেন ক্লপের দল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আর্সনাল। তিনে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭০। ইউনাইটেড ৪৯ পয়েন্ট নিয়ে আছে ছয়ে।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৮ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৪ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে