কাতার বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও আলোচনা চলছেই। লিওনেল মেসির ফাইনালে করা একটি গোলকে বিতর্কিত দাবি করছেন ফরাসিরা। এবার সেই প্রশ্নের জবাব দিলেন ফাইনাল ম্যাচের রেফারি সাইমন মার্চিনিয়াক।
লুসাইলে গত রোববার ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের ৯০ মিনিটের খেলা ২-২ গোলে শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১০৮ মিনিটের সময় গোল করেছিলেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের গোলকে কেন বাতিল করা হবে না, তা নিয়ে ফরাসি ক্রীড়া গণমাধ্যম ‘এল-ইকুইপ’ একটি প্রতিবেদন করেছিল। গণমাধ্যম যুক্তি দেখিয়েছিল, গোল হওয়ার সময় মাঠে আর্জেন্টাইন বদলি খেলোয়াড়েরা ঢুকে পড়েছিলেন।
‘এল-ইকুইপের’ এমন দাবির জবাবে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে গোলের ভিডিও গণমাধ্যমকে দেখালেন মার্চিনিয়াক। পোলিশ রেফারি বলেন, ‘ফরাসিরা এই ছবিটার কথা উল্লেখ করেননি। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, এমবাপ্পে গোল করার সময় ফ্রান্সের সাত খেলোয়াড় মাঠে ছিল।’
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
এছাড়াও এমিলিয়ানো মার্তিনেজ ইস্যুতে অনেক আলাপ আলোচনা হয়েছে। ম্যাচ শেষে এমবাপ্পেকে নিয়ে আর্জেন্টিনার ড্রেসিংরুমে ট্রল করেছিলেন মার্তিনেজ। এরপর মঙ্গলবার বুয়েনস এইরেসে বাস প্যারেডের সময় এমবাপ্পের পুতুল হাতে নিয়ে মার্তিনেজের উদযাপনের দৃশ্য ভাইরাল হয়ে গেছে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছে ফরাসি ফুটবল ফেডারেশন অভিযোগও করেছে।
ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে